DMK-AIADMK Alliance: ঘুরে গেল খেলা, বিজেপির হাত ছাড়লেই সরকার গড়বে DMK-AIADMK!

Tamil Nadu Government Formation:  তামিলনাড়ু নির্বাচনের পর অদ্ভুত এক অচলাবস্থা তৈরি হয়েছে। ১০৮ আসনে জয়ী হয়েছে বিজয়ের টিভিকে। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১৮। অর্থাৎ ১০ আসন কম পড়ছে। কংগ্রেসের সমর্থন পেলেও, সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারছে না। রাজ্যপাল বারবার ফিরিয়ে দিচ্ছেন বিজয়কে। আর সেই সুযোগই নিচ্ছে প্রতিপক্ষ দুই দল ডিএমকে এবং এআইএডিএমকে।    

DMK-AIADMK Alliance: ঘুরে গেল খেলা, বিজেপির হাত ছাড়লেই সরকার গড়বে DMK-AIADMK!
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

May 08, 2026 | 12:56 PM

চেন্নাই: কথায় আছে ‘এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার’। অর্থাৎ যুদ্ধ ও ভালোবাসায় সবই সঠিক, কোনও কিছু ভুল নয়। এখন হয়তো রাজনীতিতেও এই কথাটা সত্যি। দুই প্রতিপক্ষ, যা বছরের পর বছর ধরে একে অপরের বিরুদ্ধে লড়ছে রাজনীতির ময়দানে, ভোটের পর তারাই মেলাতে পারে হাত। এই অসম্ভবই সম্ভব হতে পারে তামিলনাড়ুতে। সেখানে সর্বাধিক আসনে জয়ী দল টিভিকে (TVK) নয়, সরকার গড়তে পারে ডিএমকে (DMK)-এআইএডিএমকে(AIADMK)-র জোট।

তামিলনাড়ু নির্বাচনের পর অদ্ভুত এক অচলাবস্থা তৈরি হয়েছে। ১০৮ আসনে জয়ী হয়েছে বিজয়ের টিভিকে। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১৮। অর্থাৎ ১০ আসন কম পড়ছে। কংগ্রেসের সমর্থন পেলেও, সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারছে না। রাজ্যপাল বারবার ফিরিয়ে দিচ্ছেন বিজয়কে। আর সেই সুযোগই নিচ্ছে প্রতিপক্ষ দুই দল ডিএমকে এবং এআইএডিএমকে।

শোনা যাচ্ছে, তামিলনাড়ুর দুই প্রধান প্রতিপক্ষ দল দ্রাবিড় মুন্নেত্রা কাজ়াগাম (DMK) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজ়াগাম (AIADMK) জোট বাঁধতে পারে। তবে এক্ষেত্রে এমকে স্ট্যালিনের দল ডিএমকে শর্ত রেখেছে। এআইএডিএমকে-কে তারা একটাই শর্তে সমর্থন করতে রাজি, যদি তারা বিজেপি(BJP)-র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। 

এই নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধেছিল এআইএডিএমকে। সেখানে ভোটের ফলাফল পরবর্তী জোট বাধার ক্ষেত্রে প্রাথমিক শর্তই হল বিজেপি তথা এনডিএ-র সঙ্গে জোট থেকে বেরিয়ে আসা। তবেই জোটের আলোচনা এগোবে ডিএমকে।

এনডিটিভি সূত্রে খবর, এমকে স্ট্যালিনের দল আরও একটি শর্ত দিয়েছে। ভিসিকে (VCK)-র মতো ছোট জোটসঙ্গীকে মন্ত্রী আসন দিতে হবে। এই ভিসিকে-র কাছে সমর্থন চেয়েছিল বিজয়। তবে তারা কোনও উত্তর দেয়নি। শোনা যাচ্ছে, ডিএমকে-ই ভিসিকে-কে সমর্থন জানাতে বারণ করেছিল।

এদিকে, সরকারের অচলাবস্থা এবং সরকার গঠনে বাধা দেওয়াকে কেন্দ্র করে লোকভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজয়ের দল টিভিকে। রাজ্যপাল জানিয়েছেন, যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে, তাদেরই সরকার গঠন করতে দেওয়া হবে।

Follow Us