TMC: দিল্লি পুলিশ বলছে, ‘কখন ছেড়ে দিয়েছি’, দোলারা বলছেন, ‘মিথ্যা কথা’…

TMC: যদিও এর তীব্র প্রতিবাদ জানান দোলা সেন। বলেন, পুলিশ মিথ্যা কথা বলছে। এদিকে মঙ্গলবার সকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজ যান মন্দিরমার্গ থানায়। তৃণমূলের পাশে থাকার বার্তা দেন তিনি। থানার ভিতরে উঠোনে সে সময় চেয়ারে বসে ডেরেক, দোলা, শান্তনুরা।

TMC: দিল্লি পুলিশ বলছে, কখন ছেড়ে দিয়েছি, দোলারা বলছেন, মিথ্যা কথা...
থানায় অবস্থানে দোলা সেনরা। Image Credit source: Facebook

| Edited By: সায়নী জোয়ারদার

Apr 09, 2024 | 1:13 PM

নয়া দিল্লি: এনআইএ বিতর্কে সংঘাত আরও জোরাল হল। রাতভর দিল্লিতে মন্দিরমার্গ থানায় ধরনা দিলেন তৃণমূল প্রতিনিধিরা। আর সেই ধরনা নিয়েও নাটকীয়তা তুঙ্গে। পুলিশের তরফে মঙ্গলবার জানানো হয়,সোমবার সন্ধ্যা ৬টার সময় তৃণমূল প্রতিনিধি দলকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও তাঁরা জোর করে থানার চত্বরে বসে আছেন। থানা চত্বরকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার না করার জন্যও আবেদন জানানো হয় পুলিশের তরফে। বলা হয়, কাউকে সরকারিভাবে গ্রেফতারও করা হয়নি। এদিন পুলিশের তরফে বারবার আবেদন করা হয়, থানা চত্বর ফাঁকা করার জন্য।

যদিও এর তীব্র প্রতিবাদ জানান দোলা সেন। বলেন, পুলিশ মিথ্যা কথা বলছে। এদিকে মঙ্গলবার সকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজ যান মন্দিরমার্গ থানায়। তৃণমূলের পাশে থাকার বার্তা দেন তিনি। থানার ভিতরে উঠোনে সে সময় চেয়ারে বসে ডেরেক, দোলা, শান্তনুরা।

সৌরভ ভরদ্বাজ বলেন, “পুরনো পুরনো সব মামলা বাংলা সিবিআই নতুন করে খুলছে। এটা স্পষ্ট যে কেন্দ্র সরকার চায় বিরোধীদের যেন এই ভোটে পুরোপুরি নীরব করে দেওয়া যায়। ঘরে বসিয়ে রাখা যায়। আর যে বেরোবে তাকেই এভাবে থানায় আটকে রাখা যায়। নির্বাচন কমিশনকে বলব এটা একেবারে জুলুমবাজি।” অন্যদিকে দোলা সেন বলেন, “সন্ধ্যা ৭টা বাজে। আমায়, অর্পিতা ঘোষ আর সাগরিকা ঘোষকে ডিটেন করেছে। এখন মিডিয়ার সামনে মিথ্যা কথা বলছে।”

Follow Us