Supreme Court: স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক, পার্টি সুদীপ-কাকলি-রচনা! আজ শুনানি

NCPI-Abhishek Banerjee: চলতি মাসের বাদল অধিবেশনেই এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ কী হবে, তা ঠিক করার কথা ছিল। তবে কেটে গিয়েছে বাদল অধিবেশন। তবুও ২০ জন এনসিপিআই সাংসদের নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Supreme Court: স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক, পার্টি সুদীপ-কাকলি-রচনা! আজ শুনানি
সুপ্রিম কোর্টে এনসিপিআই-র বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 25, 2026 | 11:23 AM

নয়া দিল্লি: অনিশ্চিত এনসিপিআই (NCPI) সাংসদদের ভবিষ্যৎ। তার মাঝেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। বিদ্রোহী ২০ জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। আজ সেই মামলারই শুনানি। কী হবে এনসিপিআই সাংসদদের?

চলতি মাসের বাদল অধিবেশনেই এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ কী হবে, তা ঠিক করার কথা ছিল। তবে কেটে গিয়েছে বাদল অধিবেশন। তবুও ২০ জন এনসিপিআই সাংসদের নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে, তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ করার আর্জি করেছিল তৃণমূল কংগ্রেস। তবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেননি লোকসভার স্পিকার।

লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ প্রধান বিচারপতির এজলাসে সেই মামলারই শুনানি।

অভিষেক তথা তৃণমূলের যুক্তি, “সাংসদরা নির্দিষ্ট একটি দলের প্রতীকে নির্বাচিত হয়েছেন। এখন অপর একটি রাজনৈতিক দল গঠন করা বেআইনি। এদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হওয়া উচিত।”

অভিযোগ, বাদল অধিবেশন কেটে গিয়েছে। এনসিপিআই সাংসদদের জন্য সংসদে পরিবর্তিত আসন বরাদ্দ করা হয়েছে। কিন্তু অভিষেকের আবেদন অনুযায়ী দলত্যাগ বিরোধী আইন নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার।অভিষেকের মামলায় পার্টি করা হয়েছে ২০ জন এনসিপিআই সাংসদকেও। এক্ষেত্রে স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে আর্জি জানিয়েছেন অভিষেক। আজ সেই মামলারই শুনানি।

Loading...
Unable to load recommendations.
Follow Us