Kakali Ghosh Dastidar: তৃণমূলে চরম ধাক্কা! বিজেপিতে যোগ নয়, ২০ TMC সাংসদের সই নিয়ে স্পিকারকে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন কাকলি

TMC Rebel MP: তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক হিসেবেই এদিন চিঠি জমা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। কিছুদিন আগেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কাকলির যুক্তি, তাঁকে ওই পদ থেকে সরানোর বিষয়টি লোকসভার রেকর্ডে এখনও নেই।

Kakali Ghosh Dastidar: তৃণমূলে চরম ধাক্কা! বিজেপিতে যোগ নয়, ২০ TMC সাংসদের সই নিয়ে স্পিকারকে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন কাকলি
কাকালি ঘোষ দস্তিদারImage Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 08, 2026 | 4:07 PM

নয়া দিল্লি: ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকের পর স্পিকারকে চিঠি দিয়ে এলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে উপস্থিত, তখনই স্পিকারকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিল তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন তাঁরা। সোমবার ঠিক দুুপুর ১২টা ৫৩ মিনিটে ওই চিঠি জমা পড়েছে। এদিন ২০ জন সাংসদের সই নিয়ে ওই চিঠি জমা দেওয়া হয়েছে স্পিকার ওম বিড়লার ঘরে।

কী সিদ্ধান্ত বিদ্রোহীদের?

কাকলির দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিজেপিতে যোগ দিচ্ছেন না তাঁরা। তবে, এনডিএ-তে যোগ দেবেন তাঁরা। অর্থাৎ তৃণমূলের একটি পৃথক ব্লক হিসেবে এনডিএ জোটের অংশ হতে চান তাঁরা। অর্থাৎ এই চিঠি গৃহীত হলে, তৃণমূলের সংসদীয় দল ভেঙে যাবে। তবে, সোমবার ওম বিড়লা লোকসভায় উপস্থিত নেই, তিনি অন্য রাজ্যে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন। তাই চিঠিটি তাঁর অফিসে জমা দেওয়া হয়েছে।

মুখ্য সচেতক হিসেবে কীভাবে চিঠি দিলেন কাকলি?

তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক হিসেবেই এদিন চিঠি জমা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। কিছুদিন আগেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পদে বসানো হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কাকলির যুক্তি, তাঁকে ওই পদ থেকে সরানোর বিষয়টি লোকসভার রেকর্ডে এখনও নেই, কারণ এর মধ্যে লোকসভার অধিবেশন হয়নি। সেই যুক্তিতেই নিজেকে মুখ্য সচেতক দাবি করে ওই চিঠি দিয়েছেন কাকলি।

কারা সই করলেন কাকলির চিঠিতে?

লোকসভায়  তৃণমূলের মোট ২৮ জন সাংসদ রয়েছেন। তার মধ্যে ২০ জন সই করেছেন বলে জানিয়েছেন কাকলি। তবে কার কার সই রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর তালিকায় রয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, অসিত মাল, জগদীশ বসু নিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, শতাব্দী রায়, জুন মালিয়া, সাজদা আহমেদ, বাপি হালদার, ইউসুফ পাঠান, খলিলুর রহমান।

Follow Us