Sougata Roy: হঠাৎ অমিত শাহের বাড়িতে তৃণমূল সাংসদ সৌগত রায়, দিয়ে এলেন চিঠি

Amit Shah-Sougata Roy: এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছিলেন সৌগত রায়। প্রধানমন্ত্রীর দফতর ছাড়া কোনও জায়গা থেকেই প্রাপ্তি স্বীকারের চিঠি আসেনি।

Sougata Roy: হঠাৎ অমিত শাহের বাড়িতে তৃণমূল সাংসদ সৌগত রায়, দিয়ে এলেন চিঠি
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 03, 2026 | 4:53 PM

নয়া দিল্লি: নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দ্বারস্থ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Sougata Roy)। নিজে অমিত শাহের বাসভবনে গিয়ে চিঠি জমা দিয়ে এসেছেন সৌগত রায়। যদিও অমিত শাহের সঙ্গে তাঁর দেখা হয়নি বলেই জানা গিয়েছে।

সম্প্রতিই কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে দেখে ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। কালো পতাকাও দেখানো হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই নিরাপত্তা চাইলেন সৌগত রায়।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছিলেন সৌগত রায়। প্রধানমন্ত্রীর দফতর ছাড়া কোনও জায়গা থেকেই প্রাপ্তি স্বীকারের চিঠি আসেনি। এবার স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কাছে চিঠি পাঠালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।

এই বিষয়ে সৌগত রায় বলেন, “গত ১৮ অগস্ট আমার উপরে হামলা হয়েছিল কলকাতা বিমানবন্দরে। আমি সেখানে এয়ারপোর্ট অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান হিসাবে গিয়েছিলাম। এই নিয়ে আমি পুলিশে এফআইআর করেছি। অধ্যক্ষকে চিঠি দিয়েছিলাম। অসামরিক উড়ান মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। একমাত্র প্রধানমন্ত্রী প্রাপ্তিস্বীকার করেছেন। আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এলাম। আমার এলাকার মধ্যে কাজ করতে যাতে আমায় নিরাপত্তা দেওয়া হোক, সেই আবেদন জানালাম। জানি না কী হবে। গণতান্ত্রিক উপায়ে আমরা প্রতিবাদ করছি, করব।”

Loading...
Unable to load recommendations.
Follow Us