NCPI: শাহের সঙ্গে সুদীপের বৈঠক, এবার অভিষেকের পাল্টা হুইপ জারি করবেন কাকলি?

Kakoli Ghosh Dastidar May Issue Whip: শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪০ মিনিটের বৈঠকে এনসিপিআইয়ের পৃথক দলের মান্যতা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে। বৈঠকে থাকবেন এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ওই বৈঠকে থাকবেন।

NCPI: শাহের সঙ্গে সুদীপের বৈঠক, এবার অভিষেকের পাল্টা হুইপ জারি করবেন কাকলি?
কাকলি ঘোষ দস্তিদারImage Credit source: PTI

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 29, 2026 | 11:28 AM

নয়া দিল্লি: তৃণমূলে ‘হুইপ’ দ্বন্দ্ব। সোমবারের অধিবেশনে দলের সব সাংসদের উপস্থিতি নিশ্চিত করতে শনিবারই হুইপ জারি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার অভিষেকের পাল্টা হুইপ জারি করতে পারেন সুদীপ-কাকলিরা (Sudip Banerjee-Kakoli Ghosh Dastider)। এনসিপিআইতে (NCPI) ২০ জন সাংসদ যোগ দিলেও, এখনও তাঁরা খাতায়-কলমে তৃণমূল কংগ্রেসের সাংসদ। সেই হিসেব অনুযায়ী, অভিষেকের হুইপ বাকি সাংসদদের মতো ওই ২০ জন সাংসদের উপরও বর্তায়। এবার সূত্র মারফত জানা যাচ্ছে, কাকলি-সুদীপরাও একটি হুইপ জারি করবেন।

শাহের সঙ্গে ৪০ মিনিটের বৈঠক

শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪০ মিনিটের বৈঠকে এনসিপিআইয়ের পৃথক দলের মান্যতা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে। বৈঠকে থাকবেন এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ওই বৈঠকে থাকবেন।

এরই মধ্যে জানা গিয়েছে, অভিষেকের পাল্টা হুইপ জারি করতে পারেন কাকলি ঘোষদস্তিদার। বিল পেশের সময় ২০ সাংসদের উপস্থিতি চেয়ে হুইপ জারি করবেন কাকলি। কিন্তু প্রশ্ন উঠছে সংসদে এনসিপিআই হিসেবে এখনও পর্যন্ত মর্যাদা পায়নি যে দল, কীভাবে হুইপ জারি করবেন তাঁরা? তাহলে কি বিশেষ অধিবেশনের আগেই এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি মিলবে?

কী বলেছিলেন শুভেন্দু?

উল্লেখ্য, শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, বিলের পক্ষে ভোট দেবেন এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদরা। শতাব্দীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, “আমাকে বলতে এসছিলেন মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেবেন। আর ওঁর লোকসভা কেন্দ্রে একটা কাজ ছিল। সেই কাজটার জন্য বলেছে। আমরা তো করি, এছাড়া, সব দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে কথা বলি। আমাদের দল থেকে বারণ নেই। দলের তরফে বলে দেওয়া হয়েছে, দলীয় কার্যালয়ে দলের লোকরা থাকবেন। আর প্রশাসনিক কার্যালয়ে সকলের আসার অধিকার রয়েছে। আমি জিজ্ঞেস করলাম কোথায় ভোট দেবেন, উনি বললেন আমরা সবাই মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেব।”

Loading...
Unable to load recommendations.
Follow Us