
দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 'টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া ২০২৬'-র চতুর্থ সংস্করণের এক বর্ণাঢ্য সূচনা হল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের মাধ্যমে। শুক্রবার সকালে সেই সূচনা হয়।
১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব চলবে। যেখানে মূলত ভারতীয় সংস্কৃতি, দুর্গাপূজার সঙ্গে বিভিন্ন উৎসবের এক অপূর্ব মেলবন্ধন দেখতে পাওয়া যাবে।
যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে মা দুর্গার পূজা হবে এই ফেস্টিভ্যালে। দেশের বিভিন্ন জায়গার জিনিসপত্রের স্টল, গরবা, ডান্ডিয়া নাচ এবং বিখ্যাত গায়িকা হরদীপ কৌরের লাইভ পারফরম্যান্স এর মূল আকর্ষণ।
এই উৎসবের সূচনায় টিভি৯ নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস বলেছেন যে, এই উৎসবে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি একই ছাদের তলায় এসেছে।