Terrorists killed: জম্মু-কাশ্মীরে যৌথবাহিনীর সঙ্গে লাগাতার গুলির লড়াই, খতম ২ জঙ্গি

তারপরই নিহত দুই জঙ্গি। এরা পাকিস্তানের জইশ-ই-মহম্মদ (JeM)-এর সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এই অভিযানে রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা (স্পেশাল ফোর্সেস) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অংশ নেয়। সংঘর্ষের পরও জঙ্গলে তল্লাশি ও চিরুনি অভিযান চলছে।

Terrorists killed: জম্মু-কাশ্মীরে যৌথবাহিনীর সঙ্গে লাগাতার গুলির লড়াই, খতম ২ জঙ্গি
কাশ্মীরে গুলির লড়াইImage Credit source: Getty Image

Sep 17, 2026 | 10:08 AM

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে যৌথবাহিনী ও জঙ্গির গুলির লড়াই। উধমপুর জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গভীর রাতে গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি। বৃহস্পতিবার ভোরে ওই জঙ্গিদের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

বেশ কয়েকদিন ধরেই উধমপুরের মাজালতা এলাকার জঙ্গলে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়েছিল নিরাপত্তাবাহিনী। তারপরই আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেন। এরপরই চলে গুলির লড়াই। সূত্রের খবর, নিরাপত্তাবাহিনী এলাকাটি ঘিরে ফেললে জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনীও। রাতভর চলে সংঘর্ষ।

তারপরই নিহত দুই জঙ্গি। এরা পাকিস্তানের জইশ-ই-মহম্মদ (JeM)-এর সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এই অভিযানে রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা (স্পেশাল ফোর্সেস) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অংশ নেয়। সংঘর্ষের পরও জঙ্গলে তল্লাশি ও চিরুনি অভিযান চলছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us