Uttar Pradesh Final Voter List : নতুন করে যুক্ত হল আরও ৮৪ লক্ষ নাম, যোগী রাজ্যে বাদ গেল কত ভোটার?

Uttar Pradesh SIR List : ২০২৬ সালের ৬ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জন। এর মধ্যে ৬.৮৮ কোটি পুরুষ, ৫.৬৭ কোটি মহিলা এবং ৪,১১৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন। ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ছিল ৩ লক্ষ ৩৩ হাজার ৯৮১। ১০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২।

Uttar Pradesh Final Voter List : নতুন করে যুক্ত হল আরও ৮৪ লক্ষ নাম, যোগী রাজ্যে বাদ গেল কত ভোটার?
উত্তর প্রদেশে কত নাম বাদ গেল?Image Credit source: Tv9 Bangla

Apr 10, 2026 | 3:32 PM

লখনউ : উত্তর প্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নতুন করে ৮৪ লক্ষ ভোটারের সংখ্যা যুক্ত হল চূড়ান্ত তালিকায়। নাম বাদ গিয়েছে ২ কোটির বেশি ভোটারের। খসড়া ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটির বেশি। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেল ভোটার বেড়ে হয়েছে ১৩ কোটির বেশি। প্রসঙ্গত, চলতি বছরের শেষেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ৪০৩টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। তার আগে বাকি ১০টি রাজ্যের মতো যোগীর রাজ্যেও এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি রাজ্যগুলির চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও, শুধুমাত্র উত্তরপ্রদেশই বাকি ছিল। আজ সেই তালিকা প্রকাশিত হল।

২০২৬ সালের ৬ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জন। এর মধ্যে ৬.৮৮ কোটি পুরুষ, ৫.৬৭ কোটি মহিলা এবং ৪,১১৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন। ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ছিল ৩ লক্ষ ৩৩ হাজার ৯৮১।

১০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। এর মধ্যে ৭ কোটি ৩০ লক্ষ ৭১ হাজার ৭১ জন পুরুষ (প্রায় ৫৪ শতাংশ), মহিলা রয়েছেন ৬ কোটি ৯ লক্ষ ৯ হাজার ৫২৫ জন(৪৫.৪৬%) এবং ৪,২০৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ লক্ষ ৬৩ হাজার ৩৬০ জন। যা মোট ভোটারের ১.৩২ শতাংশ।

চূড়ান্ত তালিকায় মোট ভোটার বেড়েছে ৮৪ লক্ষ ২৮ হাজার ৭৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৪২ লক্ষ ২৭ হাজার ৯০২, মহিলা ৪২ হাজারের বেশি, তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে ৮৭ জন।

জেলাভিত্তিক হিসেব বলছে, প্রয়াগরাজে সবথেকে বেশি ভোটার বেড়েছে। সংখ্যাটা ৩ লক্ষ ২৯ হাজার ৪২১ জন। এরপর রয়েছে লখনউ (২ লক্ষ ৮৫ হাজার ৯৬১)।

বিহারের পর মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে তামিলনাড়ু, গুজরাট,
কেরলম,মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গোয়া, পুদুচেরি, আন্দামান-নিকোবর এবং লাক্ষাদ্বীপ। উত্তরপ্রদেশ বাদে সব রাজ্যের তালিকা প্রকাশিত হয়েছে। সবথেকে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে। তবে, উত্তরপ্রদেশের তালিকা প্রকাশের পর দেখা গেল, সবার প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ, তারপর তামিলনাড়ু, তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

Follow Us