Free LPG Cylinder: ফ্রি-তে ২টো LPG সিলিন্ডার দেবে রাজ্য সরকার, উৎসবের মরশুমে বিরাট ঘোষণা

Uttar Pradesh Government: এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের বার্ষিক ইউনিফর্ম ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১৬১.৮০ কোটি টাকা খরচ হবে এই দুটি প্রকল্পের জন্য। এর মধ্যে বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের জন্য ২১৪২ কোটি টাকা খরচ হবে। 

Free LPG Cylinder: ফ্রি-তে ২টো LPG সিলিন্ডার দেবে রাজ্য সরকার, উৎসবের মরশুমে বিরাট ঘোষণা
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Oct 11, 2026 | 2:04 PM

লখনউ: পুজোর মুখেই বড় উপহার। দুটি এলপিজি সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করল যোগী সরকার। মহিলাদের ক্ষমতায়ন ও উৎসবের মরশুমে আর্থিক স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা এই ফ্রি-তে সিলিন্ডার পাবেন?

শুক্রবার উত্তর প্রদেশ ক্যাবিনেট  বৈঠকে বসেছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে দুটি এলপিজি সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য দুটি রান্নার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের বার্ষিক ইউনিফর্ম ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১৬১.৮০ কোটি টাকা খরচ হবে এই দুটি প্রকল্পের জন্য। এর মধ্যে বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের জন্য ২১৪২ কোটি টাকা খরচ হবে।

দুই ধাপে এই এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। প্রথম ফ্রি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। দ্বিতীয় সিলিন্ডার দেওয়া হবে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে।

এই ফ্রি সিলিন্ডার পেতে গ্রাহকদের অবশ্যই বায়োমেট্রিক আপডেট করতে হবে। রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, যাতে কোনও সমস্যা ছাড়াই এলপিজি সিলিন্ডার পাওয়া যায়।

উত্তর প্রদেশের অঙ্গনওয়াড়ি কর্মীদের এবার থেকে বছরে দুটির বদলে তিনটি করে শাড়ি দেওয়া হবে।  রাজ্য সরকারের ৩ লক্ষ ৮০ হাজার ২৯০ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীদের এই শাড়ি দেওয়া হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us