Innovation: একেই বলে জুগাড়! গাড়ির ছাদে ফ্যান লাগিয়ে বানালেন ‘কার-কপ্টার’, আকাশে কি উড়ল?

Car-Copter: সম্প্রতি তিনি কার-কপ্টার রঙ করাতে একটি ওয়ার্কশপে নিয়ে যাওয়ার পথেই ট্রাফিক পুলিশ পথ আটকায়। প্রথমে তো ট্রাফিক পুলিশও বুঝতে পারছিল না যে এটা গাড়ি নাকি হেলিকপ্টার। পরে পুলিশ ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করে। নির্মাতা যুবককে ২ হাজার টাকা জরিমানাও করা হয়।

Innovation: একেই বলে জুগাড়! গাড়ির ছাদে ফ্যান লাগিয়ে বানালেন কার-কপ্টার, আকাশে কি উড়ল?
গাড়িকেই রূপান্তরিত করেছেন কপ্টারে।Image Credit source: ANI

|

Mar 20, 2024 | 1:24 PM

লখনউ: গাড়ি তো সবাই চড়ে, কিন্তু হেলিকপ্টার চড়ার সুযোগ ক’জনই বা পায়? শুধু পাহাড়ে কেন, অফিস-কাছারিতেও তো হেলিকপ্টার চেপে যাওয়ার ইচ্ছা হয়। সেই ইচ্ছা থেকেই অদ্ভুত এক আবিষ্কার করলেন যুবক। নিজের গাড়িকেই বদলে ফেললেন হেলিকপ্টারে। স্বপ্ন ছিল আকাশে ওড়ানোর, কিন্তু ‘কার-কপ্টার’ রং করাতে গিয়েই ধরা পড়ে গেলেন পুলিশের কাছে। এমন গাড়ি দেখে চক্ষু চড়কগাছ পুলিশেরও। বিনা অনুমতিতে গাড়িতে এমন মোডিফিকেশন বা পরিবর্তন করানোর জন্য জরিমানা করা হল যুবককে। খুলে ফেলতে বলা হল কপ্টারও।

গাড়িকে হেলিকপ্টারে রূপান্তরিত করার অদ্ভুত জুগাড় করে দেখিয়েছেন ঈশ্বর দীন নামক এক যুবক। উত্তর প্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা ওই যুবক তাঁর পুরনো গাড়িকেই মডিফাই করে হেলিকপ্টারে পরিণত করেছেন। ওয়াগনার গাড়ির ছাদে বসিয়েছেন কপ্টারের টেইল রটার ব্লেড, গাড়ির পিছনটিকেও পরিবর্তন করে হেলিকপ্টারের মতো বানিয়েছেন। সাধের এই রূপান্তরিত গাড়ির নাম দিয়েছেন কার-কপ্টার। এটা তৈরি করতে খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা।

সম্প্রতিই তিনি কার-কপ্টার রঙ করাতে একটি ওয়ার্কশপে নিয়ে যাওয়ার পথেই ট্রাফিক পুলিশ পথ আটকায়। প্রথমে তো ট্রাফিক পুলিশও বুঝতে পারছিল না যে এটা গাড়ি নাকি হেলিকপ্টার। পরে পুলিশ ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করে। নির্মাতা যুবককে ২ হাজার টাকা জরিমানাও করা হয়। তাঁকে লোহা দিয়ে তৈরি এই কপ্টারের অংশগুলি গাড়ি থেকে খুলে ফেলতে বলা হয়েছে।

যুবক জানিয়েছে, বিয়ের মরশুমে সবাই অন্যরকমের গাড়ি চায় বর বা কনে-কে বাড়িতে আনার জন্য। সেই অনুষ্ঠানে ভাড়া দিতেই গাড়িটিকে এমনভাবে মডিফাই করে হেলিকপ্টারে পরিণত করেছিলেন। তিনি বলেন, “আমি দিন-রাত পরিশ্রম করে এই রথ তৈরি করেছি। আড়াই লক্ষ টাকা খরচ করেছি এর জন্য। বিয়ের মরশুমে এই গাড়িটি ভাড়া দেওয়ার জন্য তৈরি করেছিলাম যাতে পরিবারে কিছু অতিরিক্ত উপার্জন হয়। কিন্তু পুলিশ আমায় ২০০০ টাকা জরিমানা করেছে এবং গাড়ির শেষ অংশটা খুলে দিতে বলেছে।”

বিহার ও প্রতাপগড়েও এই ধরনের গাড়ি চলে বলে জানিয়েছেন ওই যুবক। তাহলে কেন শুধু তাঁর গাড়িকেই জরিমানা করা হল এবং ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us