Vande Bharat Express derails: বড় খবর! লাইনচ্যুত বন্দে-ভারত এক্সপ্রেস

রেলসূত্রে খবর, এক্সপ্রেসটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে যাত্রা শুরু করে মহারাষ্ট্রের সোলাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পুনে স্টেশনের একটি অংশে কাজ চলছিল। স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়ে যায় একটি কামরা। দুর্ঘটনাস্থলের যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, কর্তৃপক্ষ লাইনচ্যুত অংশটি পরিদর্শন করছে। পাশাপাশি আতঙ্কিত যাত্রীদের সহায়তা করছে। 

Vande Bharat Express derails: বড় খবর! লাইনচ্যুত বন্দে-ভারত এক্সপ্রেস
ফাইল চিত্র।Image Credit source: PTI

Apr 27, 2026 | 10:23 PM

নয়া দিল্লি: ফের লাইনচ্যুত ট্রেন। এবার বন্দে ভারত। এর আগে একাধিক এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। এবার বন্দে ভারতের ঘটনা। জানা যাচ্ছে, পুনে রেলওয়ে স্টেশনে ঢোকার সময় এক্সপ্রেসের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় এখনও কারও মৃত্যু বা আহত হওয়ার খবর মেলেনি।

রেলসূত্রে খবর, এক্সপ্রেসটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে যাত্রা শুরু করে মহারাষ্ট্রের সোলাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পুনে স্টেশনের একটি অংশে কাজ চলছিল। স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়ে যায় একটি কামরা। দুর্ঘটনাস্থলের যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, কর্তৃপক্ষ লাইনচ্যুত অংশটি পরিদর্শন করছে। পাশাপাশি আতঙ্কিত যাত্রীদের সহায়তা করছে।

এ দিকে এই ঘটনায় যাত্রীদের যাতায়াত যাতে ব্যাহত না হয় সেই কারণে তা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ অবিলম্বে বিকল্প ব্যবস্থা নিয়েছে। রেলের কর্তারা জানিয়েছেন, যাত্রীদের অপর ট্রেনে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। যাতে তাঁরা কোনও রকম বিলম্ব ছাড়াই তাঁদের গন্তব্যে পৌঁছতে পারেন। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে স্টেশনে অতিরিক্ত রেলকর্মী মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই এই ঘটনার আসল কারণ জানা যাবে।

Follow Us