India’s First Bullet Train: ৩ ঘণ্টায় বারাণসী থেকে শিলিগুড়ি! বাংলাই পাচ্ছে প্রথম বুলেট ট্রেন, ঘোষণা রেলমন্ত্রীর

Indian Railways: এ বছরের কেন্দ্রীয় বাজেটেই শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে। ওই করিডর দিয়েই ছুটবে বুলেট ট্রেন। পাশাপাশি বারাণসী থেকে দিল্লি পর্যন্তও একটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে।

Indias First Bullet Train: ৩ ঘণ্টায় বারাণসী থেকে শিলিগুড়ি! বাংলাই পাচ্ছে প্রথম বুলেট ট্রেন, ঘোষণা রেলমন্ত্রীর
কবে থেকে চালু হবে বুলেট ট্রেন?Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 03, 2026 | 12:26 PM

কলকাতা: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন বাংলাকে উপহার দেওয়া হয়েছে। এবার ভোটমুখী রাজ্যে আরও বড় উপহার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের পর এবার বুলেট ট্রেনও ছুটবে বাংলা দিয়েই। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সুখবর দিলেন। বুলেট ট্রেনে চেপে আপনি কোথায় যেতে পারবেন?

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বারাণসী-পটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। তিন ঘণ্টারও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে বারাণসীতে। ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিবেগ হতে পারে এই বুলেট ট্রেনের।

এ বছরের কেন্দ্রীয় বাজেটেই শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে। ওই করিডর দিয়েই ছুটবে বুলেট ট্রেন। পাশাপাশি বারাণসী থেকে দিল্লি পর্যন্তও একটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে। সেই রেল করিডর তৈরি হলে শিলিগুড়ি থেকে দিল্লি যাওয়া আরও সহজ হয়ে যাবে। ১৮ ঘণ্টা নয়, মাত্র ৬-৭ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে।

অন্যদিকে, শিলিগুড়িতে যে হাইস্পিড রেল করিডর তৈরি হবে, তা উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। গুয়াহাটি পর্যন্ত করিডর বিস্তৃত করা হবে। রেলের পরিকল্পনা, মেট্রোর মতো ট্রেনও মাটির তলা দিয়ে চালানো হবে। তবে কোথায় এই সুড়ঙ্গপথ তৈরি হবে, তা এখনও স্পষ্ট করে জানাননি রেলমন্ত্রী।