Video: বিনা বিদ্যুতে জল হবে কনকনে ঠান্ডা! গাঁয়ের মেয়ের ‘দেশি ফ্রিজে’

Vilage woman chill water without electricity: কয়েক দিনের বিরতির পর, আবার ফিরে আসছে তাপপ্রবাহের দিন। পানীয় জলও ঠান্ডা রাখা যাচ্ছে না। বোতলে রাখা জল ফুটন্ত গরম হয়ে যাচ্ছে। এই অবস্থায়, বিনা ইলেকট্রিসিটি ব্যবহার করে জল ঠান্ডা রাখার এক অভিনব উপায় বাতলালেন জনপ্রিয় ভিডিয়ো ক্রিয়েটর দিব্যা সিনহা। একেবারে গ্রাম্য পদ্ধতিতে।

Video: বিনা বিদ্যুতে জল হবে কনকনে ঠান্ডা! গাঁয়ের মেয়ের দেশি ফ্রিজে
বিনা বিদ্যুতেই জল ঠান্ডা করার উপায় বাতলালেন দিব্যাImage Credit source: Twitter

May 17, 2024 | 2:14 PM

নয়া দিল্লি: কয়েক দিনের বিরতির পর, আবার ফিরে আসছে তাপপ্রবাহের দিন। গত এপ্রিল মাসে ভারত-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রার নয়া রেকর্ড হয়েছে। একটানা ১১দিন তাপমাত্রা ছিল ৪০ জিগ্রি সেলসিয়াসের উপরে। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাপপ্রবাহের পর্ব এখনই মেটার নয়। পানীয় জলও ঠান্ডা রাখা যাচ্ছে না। বোতলে রাখা জল ফুটন্ত গরম হয়ে যাচ্ছে। শহরাঞ্চলে ঘরে-ঘরেই রেফ্রিজারেটর রয়েছে। গ্রামাঞ্চলেও কিছু বাডিতে রয়েছে, তবে অনেক বাড়িতে নেইও। শহরাঞ্চলেও অনেক সময়ই চলছে লোডশেডিং। কাজেই জল ঠান্ডা রাখার উপায় নেই। এই অবস্থায়, বিনা ইলেকট্রিসিটি ব্যবহার করে জল ঠান্ডা রাখার এক অভিনব উপায় বাতলালেন জনপ্রিয় ভিডিয়ো ক্রিয়েটর দিব্যা সিনহা। একেবারে গ্রামের মহিলা দিব্যা। সারল্যের জোরেই নেট দুনিয়ায় বহু মানুষের মন জয় করেছেন তিনি। এবার তীব্র গরমে জল ঠান্ডা রাখার এক অত্যন্ত সরল উপায় জানালেন তিনি।

অনেকেই বলবেন, মাটির জালায় বা ঘড়ায় জল রাখলেও ঠান্ডা থাকে। তবে, আজকের দিনে সবসময় মাটির পাত্র হাতের কাছে থাকে না। বর্তমানে অধিকাংশ মানুষ জল রাখেন প্লাস্টিকের বোতলে। প্লাস্টিকের বোতলেই বিদ্যুৎ ছাড়া জল ঠান্ডা রাখবেন কীভাবে, তাই এক ইনস্টাগ্রাম ভিডিয়োর মাধ্যমে দেখিয়েছেন দিব্যা। একেবারে সাধারণ একটা প্লাস্টিকের বোতলকে ফ্রিজে বা স্ব-শীতল জলে বোতলে পরিণত করেছেন তিনি। কিন্তু কীভাবে? আসুন জেনে নেওয়া যাক –

ইনস্টাগ্রাম ভিডিয়োটিতে দেখা গিয়েছে, দিব্যা প্রথমে প্লাস্টিকের বোতলটিকে জল ভর্তি অবস্থায় ভেজা কাপড় দিয়ে জড়িয়ে দেন। তারপর, ওই অবস্থায় বোতলটি একটি গাছের ডালে ঝুলিয়ে দেন। তিনি জানিয়েছেন, এই ভাবে ১০-১৫ মিনিট বোতলটি ঝুলিয়ে রাখলেই, বোতলের ভিতরে রাখা জল ফ্রিজে রাখা বোতলের জলের মতো ঠান্ডা হয়ে যায়। তিনি জানিয়েছেন, বোতলগুলিতে ভেজা কাপড দিয়ে জড়িয়ে বাতাসে উন্মুক্ত রাখলেই, কিছুক্ষণ পর বোতলের জল ঠান্ডা হয়ে যায়। তিনি আরও জানিয়েছেন, এই কায়দাটা তাঁকে শিখিয়েছেন তাঁর ভাই। দিব্যা বলেন, “গ্রামের লোক এমনই বুদ্ধিমান হয়।” ইনস্টাগ্রামের ক্যাপশনে তিনি লিখেছেন ‘দেশি ফ্রিজ ইন বটল, গাঁও কা তরিকা’ (বোতলে দেশি ফ্রিজ, গ্রামের কৌশল)।


এই পদ্ধতিতে বোতলের জল ঠান্ডা হওয়ার পিছনে বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। বোতলের গায়ে জড়ানো ভেজা কাপড়ের জল খোলা বাতাসে বাষ্পীভূত হতে শুরু করে। জল বাষ্পয় পরিণত হতে লিন তাপ লাগে। এই লিনতাপ শোষিত হয় বোতলের ভিতরের জল থেকে। আর এই লিনতাপ শোষণের কারণেই বোতলের ভিতরের জল ঠান্ডা হয়ে যায়। ঠিক এই কারণেই মাটির ঘড়ায় রাখা জলও ঠান্ডা হয়। মাটির ঘড়ার ক্ষেত্রে, তার গায়ের রন্ধ্র দিয়ে জল বাষ্পীভূত হয়ে থাকে।

Follow Us