AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vinayak Savarkar: ‘সাভারকর কখনও মুসলিমদের ঘৃণা করেননি’, রাহুলকে নিশানা করে আদালতে বলল পরিবার

Rahul Gandhi Savarkar Defamation Case: লন্ডনে একটি বক্তৃতার মাধ্যমে সাভারকরের মানহানি করার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেছেন সাত্যকি। মঙ্গলবার বিশেষ বিচারক অমোল শিন্দের এজলাসে রাহুলের আইনজীবী মিলিন্দ পাওয়ারের জেরার মুখোমুখি হন তিনি। জেরার সময় সাত্যকিকে প্রশ্ন করা হয়, রাহুল গান্ধীর বক্তৃতায় ঠিক কোন অংশকে তিনি মানহানিকর বলে মনে করেন। এর জবাবে তিনি বক্তৃতার একটি অংশের দিকে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

Vinayak Savarkar: 'সাভারকর কখনও মুসলিমদের ঘৃণা করেননি', রাহুলকে নিশানা করে আদালতে বলল পরিবার
রাহুল গান্ধী (বাঁদিকে), বিনায়ক দামোদর সাভারকর (ডানদিকে)
| Updated on: Sep 02, 2026 | 8:43 AM
Share

পুণে: বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে বিভিন্ন সময় আক্রমণ শানাতে দেখা গিয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। এই নিয়ে এবার আদালতে সরব হল সাভারকরের পরিবার। সাভারকরের ভাইয়ের নাতি সাত্যকি সাভারকর মঙ্গলবার পুণের বিশেষ এমপি-এমএলএ আদালতে দাবি করেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী লন্ডনে একটি বক্তৃতার মাধ্যমে সাভারকরের মানহানি করেছেন। তাঁকে ‘চরম মুসলিম-বিদ্বেষী’ হিসেবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেন সাত্যকি। তাঁর দাবি, বাস্তবে সাভারকর কখনও মুসলিমদের ঘৃণা করেননি। মিথ্যে বলেছেন রাহুল।

লন্ডনে একটি বক্তৃতার মাধ্যমে সাভারকরের মানহানি করার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেছেন সাত্যকি। মঙ্গলবার বিশেষ বিচারক অমোল শিন্দের এজলাসে রাহুলের আইনজীবী মিলিন্দ পাওয়ারের জেরার মুখোমুখি হন তিনি। জেরার সময় সাত্যকিকে প্রশ্ন করা হয়, রাহুল গান্ধীর বক্তৃতায় ঠিক কোন অংশকে তিনি মানহানিকর বলে মনে করেন। এর জবাবে তিনি বক্তৃতার একটি অংশের দিকে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগ, সেখানে রাহুল গান্ধী সাভারকর রচিত বলে দাবি করা একটি বই থেকে একটি ঘটনা পড়ে শোনান। ওই অংশে এমন একটি ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে সাভারকর এবং তাঁর কয়েকজন বন্ধু এক মুসলিম ব্যক্তিকে মারধর করেছিলেন। এরপর সাভারকর সন্তুষ্টি অনুভব করেছিলেন বলে দাবি করা হয়েছে।

সাত্যকি বলেন, “এই কথাগুলির মাধ্যমে সাভরকরকে মুসলিমদের প্রতি চরম বিদ্বেষী এবং গণপিটুনিতে হত্যাকারী হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু, সাভারকর কখনও মুসলিমদের ঘৃণা করেননি। বরং তাঁর লেখায় তাঁদের উন্নতির পথ ও উপায়ের কথা বলা হয়েছে।”

জেরার সময় সাত্যকি স্বীকার করেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর আন্দামানে সাভারকরের একটি মূর্তি উন্মোচন করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ওই অনুষ্ঠানের বিষয়ে তাঁদের কোনও তথ্য ছিল না বলে জানান তিনি। এমনকি মূর্তি উন্মোচনের জন্য তাঁদের পরিবারের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বলেও আদালতে জানান সাত্যকি।

তিনি বলেন, “২০২৫ সালের ১২ ডিসেম্বর আন্দামানে বিনায়ক দামোদর সাভারকরের একটি মূর্তি RSS প্রধান মোহন ভাগবত এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ উন্মোচন করেছিলেন, এটা সত্যি। ওই অনুষ্ঠানের বিষয়ে আমাদের কোনও তথ্য ছিল না। মূর্তি উন্মোচনের জন্য আমাদের পরিবারের কাছ থেকে কোনও অনুমতিও নেওয়া হয়নি। RSS সাভারকরের আদর্শ অনুসরণ করে কি না, তা আমি জানি না।”

রাহুলের আইনজীবীর পাল্টা  জিজ্ঞাসাবাদে সাত্যকি আরও স্বীকার করেন, সাভারকরের মানহানি সংক্রান্ত রাহুলের বিরুদ্ধে চলা মামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের ৩ জুলাই সংসদে বক্তব্য রেখেছিলেন। এদিন আদালত সাত্যকির মাতামহ তথা নাথুরাম গডসের দাদা গোপাল গডসের একটি ভিডিয়ো সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্টও মামলার নথিতে গ্রহণ করার অনুমতি দেয়। ওই সাক্ষাৎকারে গোপাল গডসে তৎকালীন রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার জন্য RSS-এর সমালোচনা করেছিলেন।

গোপাল গডসে বলেছিলেন, সাভারকর দীর্ঘদিন হিন্দু মহাসভার সভাপতি থাকা সত্ত্বেও RSS হিন্দু মহাসভাকে নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখত। তাঁর দাবি ছিল, RSS নিজে রাজনীতিতে প্রবেশ করবে না বলে দাবি করলেও পরবর্তীতে দুই সংগঠনের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছিল। আগামী ৩ সেপ্টেম্বর মামলায় সাত্যকির জেরা আবার শুরু হবে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ