AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: মদ খেয়ে অসভ্যতা! বিয়ের মণ্ডপ থেকে পত্রপাঠ জামাইকে তাড়ালেন কনের মা

এত দিন বলা হত কন্যাদায়গ্রস্ত পিতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। তেমনই এক ছবি দেখা গেল বেঙ্গালুরুর একটি বিয়ের মণ্ডপে। ছাঁদনাতলা থেকে পত্রপাঠ নতুন জামাইকে বিদায় করলেন কনের মা। ভাবছেন এমনটাও হতে পারে?

Video: মদ খেয়ে অসভ্যতা! বিয়ের মণ্ডপ থেকে পত্রপাঠ জামাইকে তাড়ালেন কনের মা
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 8:29 PM
Share

এত দিন বলা হত কন্যাদায়গ্রস্ত পিতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। তেমনই এক ছবি দেখা গেল বেঙ্গালুরুর একটি বিয়ের মণ্ডপে। ছাঁদনাতলা থেকে পত্রপাঠ নতুন জামাইকে বিদায় করলেন কনের মা। ভাবছেন এমনটাও হতে পারে? সাধারণত মেয়েদের একটু বয়স বাড়লেই পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েন। আর মায়েরা তো আর একটু নরম স্বভাবের হয়। তবে সম্প্রতি যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সেখানে অবশ্য দেখা যাচ্ছে অন্য চিত্র। ভিড়ে ভিড় বিয়ের মণ্ডপ। বিয়ে শুরুও হয়ে গিয়েছিল কিন্তু মাঝপথেই সব থামিয়ে মণ্ডপ ছাড়তে বলেন কনের মা। কী ঘটেছে?

বেঙ্গালুরুর একটি বিয়ের মণ্ডপের ঘটনা। বিয়ে শুরুও হয়ে গিয়েছিল। চারিদিকে আত্মীয়, নিমন্ত্রিততে ভর্তি। সেজেগুজে বেশ হাসিখুশিই দেখাচ্ছিল সবাইকে। আচমকাই আরতির থালা ছুড়ে ফেলে দেন নতুন বর। চেঁচামেচি করতে থাকে বরের বন্ধুরাও। এই ঘটনাতেই মেজাজ হারান কনের মা। অনেকেই বিয়ে ভেঙে যাবে বলে অনেক অন্যায় মেনে নেন। কিন্তু এই কনের মা অন্যায় দেখে চুপ থাকেননি। মদ খেয়ে অকথ্য ভাষায় চেঁচামেচি করা শুরু করে নতুন বর ও তাঁর বন্ধুরা। যা দেখে হাতজোড় করে সঙ্গে সঙ্গে মণ্ডপ ছেড়ে চলে যাওয়ার কথা বলেন কনের মা। সেই ভিডিয়োই আপাতত নেটপাড়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে বর পক্ষের অনেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কনের মা নিজের সিদ্ধান্তে অনড় পত্রপাঠ মণ্ডপ থেকে বিদায় করলেন নতুন জামাইকে।

Follow Us
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...