Bangla NewsIndia West bengal news live updates: PM Modi Birthday 2026: Amit Shah to Flag Off Vadnagar Varanasi Bike Rally
West Bengal NEWS Highlights Updates: মোদীর জন্মদিনে কলকাতায় গঙ্গার তীরে ১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী
West Bengal NEWS Highlights Updates: প্রধানমন্ত্রীর জন্মস্থান গুজরাটের ভডনগরের শর্মিষ্ঠা সরোবরে প্রভাত আরতি করে দিন শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর গুজরাটের ভডনগর থেকে বিজেপি কার্যকর্তাদের বাইক র্যালির সূচনা করবেন অমিত শাহ।
এক লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনImage Credit source: Tv9 Bangla
আজ দেশব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্মস্থান গুজরাটের ভডনগরের শর্মিষ্ঠা সরোবরে প্রভাত আরতি করে দিন শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর গুজরাটের ভডনগর থেকে বিজেপি কার্যকর্তাদের বাইক র্যালির সূচনা করবেন অমিত শাহ। সঙ্গে থাকবেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দু প্যাটেল, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, কেন্দ্রীয়মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং বিজেপি যুব মোর্চা প্রেসিডেন্ট হেমাঙ্গ যোশী। বাইক র্যালি মোদির জন্মস্থান গুজরাটের ভডনগর থেকে যাবে তাঁর লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের বারানসীতে। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
17 Sep 2026 01:16 PM (IST)
Suvendu Adhikari: ‘এই সরকার শুধু ভাতা দিতে আসেনি’, অন্নপূর্ণ দিবসের উদ্বোধনে শুভেন্দু
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস হিসেবে পালিত হবে। ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার অন্নপূর্ণা দিবসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন তিনি বার্তা দেন, নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ব। সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি, বাল্যবিবাহ ও বাল্যবয়সে সন্তান প্রসব বন্ধ করতে সংস্কারের কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই সরকার শুধু ভাতা দিতে আসেনি। সংস্কার করতে এসেছে।’
17 Sep 2026 12:49 PM (IST)
PM Modi: বাংলার মা-বোনেরা সবসময়ই আমাকে ভরসা জোগান: মোদী
আজ আমি সত্যিই খুবই উচ্ছ্বসিত। বাংলার মা-বোনেরা সবসময়ই আমাকে ভালোবাসা -স্নেহ উজাড় করে দিয়েছেন। ওনাদের আত্মীয়তা আমাকে সর্বদাই শক্তি জুগিয়েছে। আমার শক্তি, আপনাদের ভরসা: মোদী
বিশ্বকর্মা পুজোর শুভ লগ্নে শুভেচ্ছা জানাচ্ছি। আজ অন্নপূর্ণা যোজনায় নয়া সামর্থ্য, নয়া শক্তি জুগিয়েছে। প্রত্যেক বাড়ির মহিলাদের কাঁধে অনেক দায়িত্ব থাকে। নিজেদের সবটা দিয়ে পরিবারের দেখভাল করেন। জরুরি খরচা করার চিন্তা যখন তাঁদের কম থাকে, তখন তাঁদের আত্মবিশ্বাসও বেড়ে যায়। আজ কমপক্ষে দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা ঢুকছে: মোদী
পিএম বিশ্বকর্মা যোজনা চালু করা হল। এর মাধ্যমে রাজ্যের প্রায় ২ লক্ষ ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১ লক্ষ টাকা এবং দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়া যায়, যার সুদের হার মাত্র ৫ শতাংশ।
17 Sep 2026 12:42 PM (IST)
ধামসা মাদলের তালে নাচ, মোদীর জন্মদিন পালন আদিবাসীদের
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রামে আদিবাসীদের ধামসা মাদলের তালে নাচ, মিষ্টি বিতরণ, সাবিত্রী মন্দিরে পুজো বিধায়কের। বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল ও ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের হাতে ফল বিতরণ, গোপীবল্লভপুরে প্রদীপ প্রজ্বলন
ডায়মন্ড হারবার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘সেবা সংকল্প’ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে এদিন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।
17 Sep 2026 10:43 AM (IST)
Amit Shah: মোদী-বন্দনায় শাহ
বিশ্বের বিশ্বাস জিতেছেন মোদী। গুজরাট থেকেই পরিবর্তনের যাত্রা শুরু। গুজরাট মডেলের ভিত্তিতেই মোদী প্রধানমন্ত্রী। নীতিপঙ্গুত্ব থেকে সুশাসন এনেছেন প্রধানমন্ত্রী। ভারতমাতাকে জীবন সমর্পণ করেছেন মোদী: শাহ
17 Sep 2026 10:36 AM (IST)
TMC: দিল্লির উদ্দেশে ঋতব্রতরা
দিল্লির উদ্দেশ্যে পাঁচ সদস্যের নব্য তৃণমূলের টিম কলকাতা বিমানবন্দরে।
বিকাল তিনটেয় দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবে ঋতপন্থী তৃণমূল নেতৃত্ব।
বিকাল ৪টেয় কালীঘাটপন্থী তৃণমূল শিবিরকে তলব করেছে কমিশন
গতকালই কমিশনে চূড়ান্ত নথি জমা দিয়েছে তৃণমূলের ২ শিবির।
17 Sep 2026 10:35 AM (IST)
Seba Sankalpa: একমাসব্যাপী সেবা সংকল্প অভিযানের সূচনা
বৃহস্পতিবার থেকে শুরু করে একমাসব্যাপী সেবা সংকল্প অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন বিজেপি সভাপতি।
এই কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবার উপর প্রদর্শনী-সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। দেশব্যাপী পরিছন্নতা অভিযানেরও সূচনা করা হবে।
এরপর মধ্যপ্রদেশের উজ্জয়ন এবং ইন্দোরে সেবা দিবসের একাধিক কর্মসূচিতে যোগ দেবেন নবীন। সন্ধ্যায় দেশের ৭০০টি জায়গায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনা করে ‘আশীর্বাদ কা দিয়া’ অর্থাৎ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি নেওয়া হবে।
এছাড়াও ৫০০টি গুরুত্বপূর্ণ এবং জনবহুল জায়গায় ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচি নেওয়া হবে। উজ্জয়নের রামঘাটে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালাবেন বিজেপি সভাপতি নীতীন নবীন।
17 Sep 2026 10:34 AM (IST)
Modi’s Birthday Celebration: বারাণসীতে বিশেষ আয়োজন
বাইক র্যালি মোদির জন্মস্থান গুজরাটের ভডনগর থেকে যাবে তাঁর লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের বারানসীতে।
একই সময় বারানসি থেকে ভডনগরমুখী আরও একটি বাইক র্যালীর সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রাজনাথ সিংহের সঙ্গে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী এবং এলজেপি নেতা চিরাগ পাসওয়ান।
দিল্লিতে বিজেপি সদর দপ্তরে রক্তদান শিবিরের সূচনা করবেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
একইসঙ্গে প্রধানমন্ত্রী জন্মদিনকে সেবা দিবস হিসেবে ঘোষণা করবেন তিনি