Planet Parade: সরলরেখায় ৭ গ্রহ, আজই হবে প্ল্যানেট প্যারেড! ক’টায় দেখতে পাবেন জানেন?

Planet Parade: এই বছরের ২১শে জানুয়ারি মহাকাশে ৬টি গ্রহের প্যারেড দেখা গিয়েছিল। এবার, সাতটি গ্রহ একই রেখায় থাকবে। কখন দেখতে পাবেন এই প্ল্যানেট প্যারেড।

Planet Parade: সরলরেখায় ৭ গ্রহ, আজই হবে প্ল্যানেট প্যারেড! কটায় দেখতে পাবেন জানেন?
Image Credit source: Getty Images

Feb 28, 2025 | 1:01 PM

আজ রাতে আকাশে ঘটব এসেই অলৌকিক ঘটনা। সৌরজগতের সাতটি গ্রহ একসঙ্গে একটি সরলরেখায় আবির্ভূত হবে। জ্যোতির্বিদ্যায় গ্রহের কুচকাওয়াজ বা প্ল্যানেট প্যারেড বলা হয়েছে। মহাশিবরাত্রির শেষে গ্রহগুলি মহাকাশে দৃশ্যমান হবে বলে, তা আরও বিশেষ হয়ে উঠেছে। খালি চোখে দেখা যাবে প্ল্যানেট প্যারেড। শনি, বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র গ্রহগুলিকে স্পষ্টটই দেখা যাবে। তবে, নেপচুন এবং ইউরেনাস কেবল টেলিস্কোপের মাধ্যমেই দেখা যাবে।

এই বছরের ২১শে জানুয়ারি মহাকাশে ৬টি গ্রহের প্যারেড দেখা গিয়েছিল। এবার, সাতটি গ্রহ একই রেখায় থাকবে। কখন দেখতে পাবেন এই প্ল্যানেট প্যারেড।

আজ রাত ৮:৩০টায় সপ্তগ্রহ নক্ষত্রমণ্ডল এক সরলরেখায় দেখা যাবে। যদি আকাশ মেঘলা না থাকে এবং দূষণ কম থাকে, তাহলে প্ল্যানেট প্যারেড স্পষ্টভাবে দৃশ্যমান হবে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু অ্যাপের মাধ্যমেও এটি দেখা যাবে। স্টার ওয়াক-২ এবং স্টেলারিয়াম অ্যাপে প্ল্যানেট প্যারেড দেখা যাবে। জ্যোতিষীদের দাবি এই গ্রহদ্বয় প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ এক বিরল ঘটনা। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন যদি এই ভাত্র প্ল্যানেট প্যারেড না দেখতে পারেন, তাহলে ২০৪০ সালের আগে আর এই বিরল দৃশ্য দেখার সুযোগ দেখতে পাবেন না।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us