Ayushman Bharat Scheme: কোন কোন রোগের ক্ষেত্রে ‘আয়ুষ্মান ভারত কার্ডের’ টাকা পাবেন না?
Ayushman Bharat Scheme Updates: বাংলায় এতদিন এই প্রকল্প চালু না হলেও, বিজেপি সরকার ক্ষমতায় আসতেই দ্রুত বাংলায় কেন্দ্রের এই স্বাস্থ্য প্রকল্প চালু করে দিয়েছে। এই কার্ড থাকলে বহু ক্ষেত্রেই রাজ্যবাসী সুবিধা পাবেন। বড় বড় রোগের চিকিৎসায় দরিদ্র সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। তবে কয়েকটি চিকিৎসার ক্ষেত্রে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। কোন কোন সেই রোগ?জেনে নেওয়া যাক।

দেশের দরিদ্র মানুষের স্বাস্থ্যের কথা ভেবে আয়ুষ্মান ভারত প্রকল্প এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলায় এতদিন এই প্রকল্প চালু না হলেও, বিজেপি সরকার ক্ষমতায় আসতেই দ্রুত বাংলায় কেন্দ্রের এই স্বাস্থ্য প্রকল্প চালু করে দিয়েছে। এই কার্ড থাকলে বহু ক্ষেত্রেই রাজ্যবাসী সুবিধা পাবেন। বড় বড় রোগের চিকিৎসায় দরিদ্র সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। তবে কয়েকটি চিকিৎসার ক্ষেত্রে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। কোন কোন সেই রোগ?জেনে নেওয়া যাক।
কোন কোন পরিষেবা মেলে না?
হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালেই মূলত এই প্রকল্পের সুবিধা মেলে। তাই সাধারণ জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা কিংবা ছোটখাটো কাটাছেড়া বা শারীরিক সমস্যার জন্য ডাক্তার দেখালে তার খরচ এই প্রকল্পের আওতায় আসে না। হাসপাতালে ভর্তি না হলে শুধু রক্তের পরীক্ষা কিংবা সাধারণ কিছু টেস্টের খরচ রোগীকেই ব্যয় করতে হবে।
এছাড়া, ভিটামিন, ক্যালসিয়াম, কোনও প্রয়োজনীয় ওষুধ বা সাপ্লিমেন্টের খরচ অর্থাৎ যা প্রতিদিনের ব্যবহার্য তা, এই প্রকল্পের আওতায় আসে না। শুধুমাত্র গুরুতর রোগ এবং তার ওষুধের খরচ মেলেয।
দাঁতের চিকিৎসার খরচও সরকার বহন করে না। অর্থাৎ ক্যাভিটির সমস্যা, দাঁত পরিষ্কার, নিয়মিত দাঁতের চেকআপ এই প্রকল্পের আওতায় আসে না। তবে কোনও দুর্ঘটনায় দাঁত বা মুখের ক্ষতি হলে অপারেশন করতে হলে সেই চিকিৎসা সরকার বহন করবে।
এছাড়াও, আইভিএফ ও টেস্ট-টিউব বেবি, রূপচর্চার জন্য কোনও সার্জারি- যেমন-প্লাস্টিক সার্ডারি, ওজন কমানোর সার্জারি, ট্যাটু অপসারণের খরচ উপভোক্তাকেই বহন করতে হয়।
