AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhuchanda Kar: বিজেপির জাতীয় সহ সভাপতি পদে বাংলার চিকিৎসক, কে এই মধুছন্দা কর?

BJP: পেশায় চিকিৎসক মধুছন্দা কর দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত। ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে কলকাতার বিশিষ্ট চিকিৎসক তথা ক্যান্সার বিশেষজ্ঞদের মধ্যে একজন তিনি। চিকিৎসার পাশাপাশি রাজনীতিতেও ব্যাপকভাবে সক্রিয়।

Madhuchanda Kar: বিজেপির জাতীয় সহ সভাপতি পদে বাংলার চিকিৎসক, কে এই মধুছন্দা কর?
Image Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 17, 2026 | 5:55 PM
Share

কলকাতা: কেন্দ্রীয় সংগঠন ঢেলে সাজিয়েছে বিজেপি। নীতিন নবীনকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ দেওয়া হয়েছিল আগেই। এবার পুরো কেন্দ্রীয় কমিটি তৈরি করা হল। সোমবার নতুন টিমের সদস্যের নাম প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় বাংলা থেকে জায়গা পেয়েছেন দুই নেতা-নেত্রী, মনোজ টিগ্গা ও মধুছন্দা কর। ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট তথা জাতীয় সহ সভাপতি পদ পেয়েছেন মধুছন্দা।

পেশায় চিকিৎসক মধুছন্দা কর দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত। ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে কলকাতার বিশিষ্ট চিকিৎসক তথা ক্যান্সার বিশেষজ্ঞদের মধ্যে একজন তিনি। চিকিৎসার পাশাপাশি রাজনীতিতেও ব্যাপকভাবে সক্রিয়।

১৯৬১ সালের ৪ জুলাই জন্ম মধুছন্দা করের। আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ছিলেন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তন পড়ুয়া তিনি। বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে অঙ্কোলজি বিভাগের চিকিৎসক।

২০২১ সালে বিজেপির রাজ্য কমিটিতে জায়গা পান মধুছন্দা। বিজেপি সহ-সভাপতির পদ পান তিনি। রাজ্যে বুথ স্তরের দায়িত্ব সামলেছেন তিনি। এমনকী, পোলিং এজেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছেন বিশিষ্ট চিকিৎসক। আর এবার কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে মধুছন্দা।

মধুছন্দা কর ছাড়াও জাতীয় সহ সভাপতি পদে নাম রয়েছে বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীর্থ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত জয় পণ্ডা, ডি. পুরানদ্বেশ্বরী, রেখা বর্মা (উত্তরপ্রদেশ), বর্ষাবেন নরেন্দ্রভাই জোশী, ভারতী প্রবীণ পাওয়ার, মনপ্রীত সিং বাদল, লাল সিং আর্য, এম. নাগরাজ, তারিক মনসুরের।

Follow Us