Indian Economy : হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ? কতটা সংকটে ভারত, জানুন

Indian Economy : হরমুজ প্রণালীর দিয়েই ভারত তেল সরবরাহ করে। ভারতের মোট চাহিদার ৪০ শতাংশ তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু, বন্ধ থাকার কারণে আটকে রয়েছে LNG, PNG, LPG সাপ্লাই।তেলের পরই সব থেকে গুরুত্বপূর্ণ সার। বিদেশ থেকে সার আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী উপর নির্ভর করতে হয় ভারতকে। বিশ্বের এক তৃতীয়াংশ সার সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে।

Indian Economy : হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ? কতটা সংকটে ভারত, জানুন
হরমুজ প্রণালীImage Credit source: x

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 04, 2026 | 3:23 PM

নয়া দিল্লি : মধ্যপ্রাচ্যে সংঘাতের পর থেকেই হরমুজ প্রণালী নিয়ে চর্চা চলছে সর্বত্র। বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে শুধু তেল সরবরাহ নয়, বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি হয়। যা এই মুহূর্তে থমকে রয়েছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে, হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারত কতটা ক্ষতিগ্রস্থ হচ্ছে, কোন দিক থেকে কতটা ক্ষতি হচ্ছে ভারতের বাণিজ্য-অর্থনীতিতে? ভবিষ্যতে কোন কোন সংকট তৈরি হতে চলেছে ভারতের জন্য, চলুন জেনে নেওয়া যাক।

ভারতের জন্য হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ?

  • হরমুজ প্রণালীর দিয়েই ভারত তেল সরবরাহ করে। ভারতের মোট চাহিদার ৪০ শতাংশ তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু, বন্ধ থাকার কারণে আটকে রয়েছে LNG, PNG, LPG সাপ্লাই।
  • তেলের পরই সব থেকে গুরুত্বপূর্ণ সার। বিদেশ থেকে সার আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী উপর নির্ভর করতে হয় ভারতকে। বিশ্বের এক তৃতীয়াংশ সার সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে।
  • দীর্ঘদিন হরমুজ প্রণালী বন্ধ থাকলে ভারতের কৃষিজাত পণ্যের আমদানির উপর ব্যাপক প্রভাব পড়বে। ইতিমধ্যেই বাসমতী চাল রপ্তানিতে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে।

এছাড়া, মধ্যপ্রাচ্যের অ্যালুমিনিয়াম সরবরাহ নির্ভর করে এই প্রণালীর উপর। সারা বিশ্বের ১৫ শতাংশ অ্যালমনিয়াম সাপ্লাই হয় ওই এলাকা দিয়ে। এদিকে, সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছে কুয়েত, কাতার এবং বাহারিন। এই দেশগুলিকে সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী উপর নির্ভর করতে হয়। স্বাভাবিকভাবেই এই তিনটি দেশ থেকে আসা সমস্ত পণ্য অবরুদ্ধ হয়ে গিয়েছে।

বিকল্প পথ কী হতে পারে?

সব থেকে বেশি জলপথে তেল সরবরাহ করে সৌদি আরব। সৌদি আরবের অভ্যন্তরে ৭৪৬ মাইল দীর্ঘ পাইপ লাইন ব্যবহার করে লোহিত সাগরের টার্মিনাল থেকে তেল রপ্তানি করা যায় কিনা খতিয়ে দেখা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর ওয়েলফিল্ড থেকে ওমানের পোর্ট পর্যন্ত পাইপলাইন আছে। এছাড়া, ইরাক থেকে তুরস্কের মধ্য দিয়ে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত পাইপলাইন আছে। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে তেল সরবরাহে এই পথগুলি ব্যবহার করা যেতে পারে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।