AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দ্বাদশ শ্রেণির ছাত্রের প্রেমে হাবুডুবু তিন সন্তানের মা, বিয়ে করতে যা করলেন…

Marriage: বছর তিরিশের ওই যুবতীর নাম ছিল শবনম। চলতি সপ্তাহেই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন তিনি। নতুন নাম হয় শিবানী। জানা গিয়েছে, এর আগে যুবতী দুইবার বিয়ে করেছিল।

দ্বাদশ শ্রেণির ছাত্রের প্রেমে হাবুডুবু তিন সন্তানের মা, বিয়ে করতে যা করলেন...
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Apr 10, 2025 | 11:22 AM
Share

লখনউ: প্রেম মানে না কোনও বাধা। প্রেমের এমন টান, ধর্ম বদল করে বিয়ে করলেন যুবতী। তাও আবার দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে! এদিকে যুবতী আগেও দুইবার বিয়ে করেছিল। তিন সন্তানও রয়েছে তাঁর। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। বছর তিরিশের ওই যুবতীর নাম ছিল শবনম। চলতি সপ্তাহেই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন তিনি। নতুন নাম হয় শিবানী। জানা গিয়েছে, এর আগে যুবতী দুইবার বিয়ে করেছিল। প্রথমে মিরুটের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। বিবাহ বিচ্ছেদের পর তৌফিক নামক এক যুববকে বিয়ে করে। আগের পক্ষে তিনটি সন্তানও রয়েছে।

এরই মধ্যে, সম্প্রতিই তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বছর আঠেরোর এক যুবকের। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়াকে বিয়ে করতেই, শবনম গত শুক্রবার তাঁর দ্বিতীয় স্বামী তৈফিকের থেকে তালাক নেয়। এরপর ধর্মান্তকরণ করে একটি মন্দিরে ওই যুবককে বিয়ে করে।  যুবকের মা-বাবাও এই বিয়ে মেনে নিয়েছেন। তারা জানিয়েছেন, ছেলে খুশি থাকলেই তারাও খুশি।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে ধর্মান্তকরণ বিরোধী আইন কার্যকর। জোর করে কাউকে ধর্মান্তকরণ করলে কড়া শাস্তির মুখে পড়তে হয়। পুলিশ জানিয়েছে, কোন পরিস্থিতিতে ওই যুবতী ধর্মান্তকরণ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?