Dhruv Rathee: আটক YouTuber ধ্রুব রাঠি, ককরোচ জনতা পার্টির অভিযানে যোগ দেওয়ার আগেই শুরু ধরপাকড়

CJP Protest: শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। যদিও পুলিশ সেই বিক্ষোভে অনুমতি দেয়নি। এই আন্দোলনে যোগ দেওয়ার কথা ছিল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির। তবে আজ ভোরেই তাঁকে আটক করেছে পুলিশ। এমনটাই সূত্রের খবর।

Dhruv Rathee: আটক YouTuber ধ্রুব রাঠি, ককরোচ জনতা পার্টির অভিযানে যোগ দেওয়ার আগেই শুরু ধরপাকড়
আটক ধ্রুব রাঠি।Image Credit source: PTI

|

Oct 10, 2026 | 10:59 AM

নয়া দিল্লি: ককরোচরা পথে নামার আগেই শুরু ধরপাকড়। আজ, শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। যদিও পুলিশ সেই বিক্ষোভে অনুমতি দেয়নি। এই আন্দোলনে যোগ দেওয়ার কথা ছিল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির। তবে আজ ভোরেই তাঁকে আটক করেছে পুলিশ। এমনটাই সূত্রের খবর। গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আজ ভোরে গুরুগ্রামের সেক্টর ৫৬-এ ধ্রুব রাঠির বাড়ি থেকেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। প্রায় ৫০ জন পুলিশের একটি বড় বাহিনী গিয়ে ধ্রুব রাঠির বাড়িতে হাজির হয় এবং সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার আগেই তাঁকে আটক করা হয়।

ধ্রুব রাঠিকে আটক করার খবর সামনে আসতেই সরব হয়েছে ককরোচ জনতা পার্টি। নিঃশর্তে অবিলম্বে ধ্রুব রাঠিকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে তাঁরা। ধ্রুব রাঠিকে সমর্থন জানিয়ে সিজেপি বলেছে, “সরকার যুব প্রজন্মকে ভয় পাচ্ছে যারা প্রশ্ন করে এবং চুপ করে থাকতে অস্বীকার করে।”

যন্তর মন্তর জুড়ে তৈরি করা হয়েছে বজ্রআঁটুনি। সন্দেহজনক কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধরপাকড়ও চলছে। ইতিমধ্যেই সকাল থেকে কমপক্ষে ১৫০ জনকে আটক করা হয়েছে বলে খবর।

শুক্রবার এক্স হ্যান্ডেলে ধ্রুব রাঠি পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেবেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচক ধ্রুব রাঠি। জার্মানিতে থাকেন তিনি। চলতি সপ্তাহেই ভারতে আসেন সিজেপির আন্দোলনে যোগ দিতে। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির আন্দোলনেও যোগ দেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us