
গণনার দিন কাউন্টিং এজেন্ট এবং ভবানীপুরে দলের অন্যান্য নেতাদের কার কী ভূমিকা হবে, তা স্পষ্ট করে দিতে পারেন মুখ্যমন্ত্রী।
শনিবারই রাজ্যের সব কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছেন মমতা ও অভিষেক।
রাত পোহালেই গণনা। তার আগে তুঙ্গে রাজনীতির পারদ। রাজ্য জুড়ে গণনা কেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে কড়া নির্বাচন কমিশনও।
West Bengal, Tamil Nadu, Kerala, Assam, Puducherry Assembly Election 2026 Live Counting and Results Updates in Bengali: ভোট ঘোষণার পর কেটেছে দেড় মাস। এসআইআর তরজা, ট্রাইব্যুনালের টানপোড়েন পেরিয়ে দুই দফার ভোট শেষ হয়েছে বঙ্গে। ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়ে রেকর্ড গড়েছেন দুই দফাতেই। ২০২৬-এর হাইভোল্টেজ ভোট-পর্বে উঠে এসেছে একাধিক ইস্যু। সেই সব ইস্যুই কি নির্ধারণ করে দেবে নবান্নের দফতরে এবার কে বসবে?
নজর থাকছে রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে। ভোট ময়দানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরীর মতো প্রার্থীরা। রয়েছেন বামেদের তরুণ মুখ মীনাক্ষি মুখোপাধ্যায়, দীপ্সিতা ধররা। ভবানীপুর থেকে নন্দীগ্রাম- সব কেন্দ্র ঘিরেই উত্তেজনার পারদ তুঙ্গে।
শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, একইসঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরীতেও। সারা রাজ্যের গণনা, ফলাফল সংক্রান্ত সব আপডেট একনজরে।