Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের ‘আকাল’, বিস্ফোরক অভিযোগ করে জনস্বার্থ মামলা হাইকোর্টে

Calcutta High Court Stamp Paper PIL: মামলাকারীর অভিযোগ, রাজ্যে এই মুহূর্তে ১০ ও ২০ টাকার স্ট্যাম্প পেপার পাওয়া যাচ্ছে না। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। অভিযোগ, অনুমোদিত স্ট্যাম্প পেপার ভেন্ডারদের প্রশাসনের তরফে অলিখিত নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের জেরেই বাজার থেকে ২৫ হাজারেরও বেশি স্ট্যাম্প পেপার তুলে নেওয়া হয়েছে বলে দাবি মামলাকারীর।

Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের আকাল, বিস্ফোরক অভিযোগ করে জনস্বার্থ মামলা হাইকোর্টে
কলকাতা হাইকোর্টImage Credit source: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images

| Edited By: সঞ্জয় পাইকার

Oct 20, 2026 | 9:35 AM

কলকাতা: রাজ্যে ১০ ও ২০ টাকার স্ট্যাম্প পেপারের আকাল দেখা দিয়েছে। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। পর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে অভিযোগ করা হয়েছে, এই স্ট্যাম্প পেপার ব্যবহার করে গণতান্ত্রিক তৃণমূলের হয়ে তৃণমূল কর্মীদের কাছ থেকে সই সংগ্রহ করছে পুলিশ। আজ (মঙ্গলবার) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা।

মামলাকারীর অভিযোগ, রাজ্যে এই মুহূর্তে ১০ ও ২০ টাকার স্ট্যাম্প পেপার পাওয়া যাচ্ছে না। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। অভিযোগ, অনুমোদিত স্ট্যাম্প পেপার ভেন্ডারদের প্রশাসনের তরফে অলিখিত নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের জেরেই বাজার থেকে ২৫ হাজারেরও বেশি স্ট্যাম্প পেপার তুলে নেওয়া হয়েছে বলে দাবি মামলাকারীর।

তাঁর আরও অভিযোগ, বাজার থেকে তুলে নেওয়া ওই স্ট্যাম্প পেপারগুলি রাজ্যের বিভিন্ন থানায় পাঠানো হচ্ছে। তৃণমূলের দলীয় প্রতীক সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে হলফনামা জমা দেওয়ার বিষয়টি সামনে রেখেই এই স্ট্যাম্প পেপার সংগ্রহ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। মামলাকারীর বক্তব্য, গণতান্ত্রিক তৃণমূল তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর হয়ে সাধারণ তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে স্ট্যাম্প পেপারে সই করাচ্ছে পুলিশ।

এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। তাঁর আবেদন, স্ট্যাম্প পেপারে সই সংগ্রহের এই কাজে পুলিশকে বিরত থাকার নির্দেশ দিক আদালত। পাশাপাশি, ইতিমধ্যেই সংগ্রহ করা স্ট্যাম্প পেপারগুলি বাজেয়াপ্ত করারও আবেদন জানানো হয়েছে। এই অভিযোগ ঘিরে জনস্বার্থ মামলায় এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর।

Loading...
Unable to load recommendations.
Follow Us