AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maheshtala: ‘আপনাদের ফ্ল্যাট থেকে সুইসাইড করেছে’, ফোন গেল আবাসিকদের কাছে! এরপর…

Maheshtala: চপল সাহা নামে ফ্ল্যাটের এক আবাসিক জানান, তিনি দোকানে ছিলেন। খবর যায় ফ্ল্যাট থেকে একজন সুইসাইড করেছে। ছুটতে ছুটতে এসে দেখেন অজ্ঞাত এক যুবক। চপল সাহা বলেন, "এখানে একটি ফ্ল্যাটে ৮-১০ জন মিটিং করেছে। যার ফ্ল্যাট সে এখানে থাকে না। সেখান থেকে ঘটনা কি না জানি না। তবে ঝাঁপ দিয়েছে ছাদ থেকে।"

Maheshtala: 'আপনাদের ফ্ল্যাট থেকে সুইসাইড করেছে', ফোন গেল আবাসিকদের কাছে! এরপর...
ঘটনাস্থলে পুলিশ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 07, 2024 | 10:40 PM
Share

কলকাতা: মহেশতলার এক বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় যুবকের। ২৮ নম্বর ওয়ার্ডে বাটার মোড় এলাকা। সেখানকারই একটি ফ্ল্যাটে রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। ছুটির সন্ধ্যা, আবাসিকরা এদিক ওদিক ছিলেন। ফোন পেয়ে ছুটে আসেন তাঁরা। এসে দেখেন, ফ্ল্যাটের সামনে এক যুবক পড়ে আছেন। পাড়ার লোকজনের ভিড়। অভিযোগ, সেই সময় ফ্ল্যাটে বেশ কয়েকজনন বাইরের লোক এসেছিলেন।

চপল সাহা নামে ফ্ল্যাটের এক আবাসিক জানান, তিনি দোকানে ছিলেন। খবর যায় ফ্ল্যাট থেকে একজন সুইসাইড করেছে। ছুটতে ছুটতে এসে দেখেন অজ্ঞাত এক যুবক। চপল সাহা বলেন, “এখানে একটি ফ্ল্যাটে ৮-১০ জন মিটিং করেছে। যার ফ্ল্যাট সে এখানে থাকে না। সেখান থেকে ঘটনা কি না জানি না। তবে ঝাঁপ দিয়েছে ছাদ থেকে।”

মহেশতলা থানার পুলিশ এসে রক্তাক্ত ওই দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি কলকাতা মানিকতলার বাসিন্দা। এই মৃত্যু ঘিরে ধোঁয়াশা রয়েছে।

ফ্ল্যাটের আরেক বাসিন্দা কৌশিক মহান্তির কথায়, “বাড়ি থেকে ফোন এল ফ্ল্যাটে একজন সুইসাইড করেছে। সঙ্গে সঙ্গে চলে আসি। এসে দেখি ফ্ল্যাটের কেউ না, বাইরের ছেলে। ফ্ল্যাটে কয়েকজন বাইরের লোককেও দেখা গিয়েছে আজ। ফ্ল্যাটের লোকেরা ওনাদের প্রশ্ন করায় বলেন প্রশান্ত অধিকারীর ফ্ল্যাটে মিটিং করতে এসেছিলেন। ততক্ষণে ছাদ থেকে ওই যুবক ঝাঁপ দিয়ে ফেলেছেন। আমরা ওনাদের বললাম যেতে না। পুলিশ এসে কথা বলবে। পরে পুলিশ এসে উপরে গিয়ে একটি ব্যাগ পেয়েছে। মানিকতলার একটি ঠিকানা পেয়েছে। ২টো আইফোন পেয়েছে। প্রশান্ত অধিকারীর সঙ্গে পুলিশ কথা বলছে।” কৌশিকবাবুর কথায়, এই ভবনে ৩-৪টে ফ্ল্যাট ফাঁকা। কে কখন সেখানে আসে বোঝা মুশকিল। ফ্ল্যাটের লোকেরাই সকাল ৬টায় পালা করে গেট খোলেন, আবার রাত ১০টায় বন্ধ করেন। ফলে কে কখন ঢুকছে আলাদা করে নজরে আসে না।

Follow Us