Abhishek Banerjee: ইদের শুভেচ্ছায় অভিষেকের মুখে শায়েরী, ক্ষণিকের অরাজনৈতিক বক্তৃতায় দিলেন প্রচ্ছন্ন বার্তা

Abhishek Banerjee: সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলতে গিয়েই তিনি বলেন, "যেঁ চাদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে করবা চৌথও হয়। যে গঙ্গার জল হিন্দু ভাই পান করেন, সেই গঙ্গারই জল একজন মুসলমান ভাইও পান করেন। জল-চাঁদের কোনও ধর্ম নেই। যে হাওয়ায় শ্বাস নিই আমরা, তারও কোনও ধর্ম নেই।"

Abhishek Banerjee: ইদের শুভেচ্ছায় অভিষেকের মুখে শায়েরী, ক্ষণিকের অরাজনৈতিক বক্তৃতায় দিলেন প্রচ্ছন্ন বার্তা
রেড রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 11, 2024 | 10:36 AM

কলকাতা: ‘আব কুছ ভি হো, মসম বদলনা চাহিয়ে….’  রেড রোডের ইদের মঞ্চে শের-শায়েরী শুনিয়ে পরিস্থিতি বদলানোর  বার্তা দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে  ইদের মঞ্চে নমাজ পাঠ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দেন CAA নিয়ে। তারপরই বক্তব্য রাখেন অভিষেক। মিনিট আড়াইয়ের বক্তব্যে এদিন কোনও রাজনৈতিক বার্তা দেননি। তবে প্রচ্ছন্ন বার্তা ছিলই। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আপনারা এক মাস ধরে রোজা রেখেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহ আপনার সমস্ত কামনা পূর্ণ করুক। সকলের পরিবারে শান্তি, সুস্বাস্থ্য কামনা করি। সকলে ভালোবাসায় থাকুন।”

বাংলায় একতা বজায় রাখার বার্তা দেন অভিষেক। তিনি বলেন, “যে ভাবে আপনারা সৌভ্রাতৃত্ব বজায় রেখেছেন, তা যেন বজায় থাকে।” সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলতে গিয়েই তিনি বলেন, “যেঁ চাদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে করবা চৌথও হয়। যে গঙ্গার জল হিন্দু ভাই পান করেন, সেই গঙ্গারই জল একজন মুসলমান ভাইও পান করেন। জল-চাঁদের কোনও ধর্ম নেই। যে হাওয়ায় শ্বাস নিই আমরা, তারও কোনও ধর্ম নেই।”

ক্ষণিকের বক্তৃতায় একাধিক শের-শায়েরী বলেছেন অভিষেক। কারোর নাম না করেই বলেন, “যে ভাবে ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই করাবে, তাদের উদ্দেশে একটাই কথা বলব…” বলেই অভিষেক বলেন, “কিড়ায়দার হ্যয়, জাতি মকান থোরি হ্যয়… ” তার ব্যাখ্যাও বুঝিয়ে দেন অভিষেক। তাঁর কথায়, “যে সরকার আপনারা মনোনীত করেন, তার মালিক আপনারাই। সরকার ভাড়াটে হয়, সরকার স্থায়ী নয়, স্থায়ী হল জনতা। হিন্দুস্থান কি কারোর বাবার, সৌভ্রাতৃত্বটাই বজায় রাখতে হবে।”  ‘আব কুছ ভি হো, মসম বদলানা চাহিয়ে….’ লোকসভা নির্বাচনের আবহে দাঁড়িয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েও পরিস্থিতি বদলানোর প্রচ্ছন্ন বার্তা দেন অভিষেক।

Follow Us