Abhishek Banerjee: ‘WB05C ****’ দু’ধারে ঝোলেন, এঁরা কারা? অভিষেকের এই গাড়িতেই নয়া রহস্য, বিপদ বাড়ল আরও

Abhishek Banerjee Traffic Rule Violation Case: যাঁরা এই গাড়িটি চালিয়েছেন, অর্থাৎ পূর্বতন প্রত্যেক চালকের নাম, পরিচয়, মোবাইল নম্বর কী? এইসবই জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি উল্লেখ্য, সম্প্রতি দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস ক্য়াটাগরির নিরাপত্তা প্রত্যাহার করার পর তাঁর গাড়িতে বেশ কয়েকজনকে ঝুলতে দেখা যায়।

Abhishek Banerjee: WB05C **** দুধারে ঝোলেন, এঁরা কারা? অভিষেকের এই গাড়িতেই নয়া রহস্য, বিপদ বাড়ল আরও
এই চার জনের তথ্য তলব তদন্তকারীদেরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 05, 2026 | 2:56 PM

কলকাতা: একাধিক মামলা। মামলার ফাঁসে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে গাড়ির ট্র্যাফিক আইন ভঙ্গ মামলা।  অবশেষে কালীঘাট থানায় নথি জমা দিলেন সাংসদ। রবিবার এক প্রতিনিধি মারফত ‘অসম্পূর্ণ’ নথি দিয়েছেন অভিষেক। সঙ্গে নিজের লেটার হেডে নিজের উত্তর লিখেছেন অভিষেক। কিন্তু জানা যাচ্ছে, অভিষেকের দেওয়া নথিতে সন্তুষ্ট নয় পুলিশ। ফের নোটিশ চাওয়া হতে পারে অভিষেকের থেকে।

সূত্রের খবর, এই মামলায় অভিষেকের কাছে জানতে চাওয়া হয়েছে,  WB05C **** গাড়িটি কার নামে কেনা ?  কবে কেনা হয়েছে গাড়িটি?  গাড়ি কেনার পর থেকে চালক কে কে ছিলেন?

যাঁরা এই গাড়িটি চালিয়েছেন, অর্থাৎ পূর্বতন প্রত্যেক চালকের নাম, পরিচয়, মোবাইল নম্বর কী? এইসবই জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি উল্লেখ্য, সম্প্রতি দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস ক্য়াটাগরির নিরাপত্তা প্রত্যাহার করার পর তাঁর গাড়িতে বেশ কয়েকজনকে ঝুলতে দেখা যায়।  গাড়িতে যাঁদের ঝুলতে দেখা যায় তাঁদের নাম, পরিচয় কী?  তাঁদের মধ্যে পুলিশের কি কেউ রয়েছেন কিনা? যাঁদের ঝুলতে দেখা যায়, তারা যদি বেসরকারি রক্ষী হয়ে থাকেন, তাঁদের প্রশিক্ষণ আছে কিনা?

সোনারপুরে ডিম থেরাপির পর  রাজ্যে বিজেপির সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটেগরির (X Category Security) নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ইদানীং দেখা যায়, অভিষেকের গাড়ির দু’ধারে চার জন ঝুলছেন। তাঁরা কারা? কেনই বা ঝুলে? সে প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তাঁদের ডিটেইলস চাইছেন তদন্তকারীরা।

Follow Us