
কলকাতা: এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন তৃৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আতঙ্কিত। সূত্রের খবর, তাঁর বাড়ি কিংবা পার্টি অফিসে হামলার অভিযোগের প্রেক্ষিতে চিঠি দিয়েছেন অভিষেক। নির্বাচন কমিশনের সামনে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা নথি ও হলফনামাগুলো জোর করে ছিনিয়ে নেওয়ার আশঙ্কা করছেন অভিষেক। সেক্ষেত্রে, আইন মেনে কমিশনের কাছে তাদের নথিপত্র ও প্রমাণাদি উপস্থাপনের ন্যায্য ও বাধাহীন সুযোগ থাকতে হবে।
গত ৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের উদযাপনের প্রস্তুতি চলাকালীন কালীঘাটে তাঁর বাড়ির সামনে বিজেপি কর্মী ও তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ বাধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে তাঁর বাড়ি ও অফিসে হামলা চালিয়েছে। তাঁর দাবি, গত ছয় মাসে সপ্তমবারের তিনি এই পরিস্থিতির শিকার হন। এই ঘটনার প্রতিবাদে তিনি রাতে বাড়ির সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভে বসেন।
বিজেপি এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করে যে, তৃণমূলের উস্কানিতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্য মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ এই অভিযোগ উড়িয়ে দিয়ে একে তৃণমূলের রাজনৈতিক হতাশা বলে মন্তব্য করেন। এবার এই গোটা বিষয়টি উল্লেখ করে চিঠি করেন অভিষেক। তিনি আশঙ্কা করছেন, প্রস্তুত করা নথি ও হলফনামাগুলো জোর করে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগেও CEC জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন অভিষেক। SIR আবহে তিনি চিঠি দিয়ে রাজ্যে বিচারাধীন ভোটারদের তালিকা স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করার দাবি জানিয়েছিলেন তিনি।