Sayantika Banerjee Net Worth: অ্যাকাউন্টে ব্যালেন্স ‘শূন্য’, অভিনেত্রী হয়েও নেই নিজের বাড়ি! কী আছে সায়ন্তিকার?

Sayantika Banerjee Income Assets: সায়ন্তিকার নিজের নামে কোনও বাড়ি বা জমি নেই। পৈত্রিক সম্পত্তিও নেই তাঁর নামে। তবে সায়ন্তিকার ঘাড়ে ঋণের বোঝা রয়েছে। গাড়ির লোন রয়েছে ২৬ লক্ষ ৬৮ হাজার ৯১১ টাকার। এছাড়া ব্যক্তিগত ঋণ রয়েছে ২৫ লক্ষ টাকার।

Sayantika Banerjee Net Worth: অ্যাকাউন্টে ব্যালেন্স শূন্য, অভিনেত্রী হয়েও নেই নিজের বাড়ি! কী আছে সায়ন্তিকার?
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।Image Credit source: TV9 বাংলা

|

Apr 10, 2026 | 2:28 PM

কলকাতা: জিতের বিপরীতে প্রথম সিনেমা, আর সেই সিনেমাই সুপারহিট। তারপর দেবের সঙ্গেও সিনেমা করেন। তবে জিতের সঙ্গেই সিনেমার সংখ্য়া বেশি। বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তবে এখন আর খুব একটা বড় পর্দায় দেখা যায় না। এখন দায়িত্ব আরও বেশি। জনপ্রতিনিধি তিনি। এইবারের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে লড়ছেন সায়ন্তিকা। তাঁর সম্পত্তি কত রয়েছে জানেন?

স্কুল পাশ করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক পাশ করেন। তারপর অভিনয় এবং সেখান থেকে রাজনীতিতে আত্মপ্রকাশ।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০২০-২১ সালে সায়ন্তিকার আয় ছিল ৯ লক্ষ ৮৮ হাজার ৯৮০ টাকা। সেখানেই  ২০২৪-২৫ অর্থবর্ষে আয় অনেকটাই কমেছে। গত অর্থবর্ষে আয় কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৮ হাজার ৪৮০ টাকায়।

সায়ন্তিকার হাতে নগদ রয়েছে মাত্র ৩০ হাজার টাকা। একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু টাকা রয়েছে মাত্র কয়েকটি অ্যাকাউন্টেই। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ৯ লক্ষ ১৫ হাজার ৭১৭ টাকা। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ৩৫ হাজার টাকা। আরেকটিতে ১০ হাজার টাকা আছে। বাকি একটি অ্যাকাউন্টে মাত্র ১ হাজার টাকা এবং দুটি অ্যাকাউন্টে ব্যালেন্স পুরো শূন্য।

সায়ন্তিকার কোনও বিনিয়োগ নেই। অস্থাবর সম্পত্তি বলতে মার্সিডিজ বেঞ্জ গাড়ি, যার দাম ৩১ লক্ষ ৪৭ হাজার ৫২৫ টাকা। সোনার গহনা আছে মাত্র ৩.৫২ গ্রামের, যার আনুমানিক মূল্য ৪৮ হাজার ১৭১ টাকা। সবমিলিয়ে সায়ন্তিকার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ লক্ষ ৮৭ হাজার ৪৩১ টাকা।

সায়ন্তিকার নিজের নামে কোনও বাড়ি বা জমি নেই। পৈত্রিক সম্পত্তিও নেই তাঁর নামে। তবে সায়ন্তিকার ঘাড়ে ঋণের বোঝা রয়েছে। গাড়ির লোন রয়েছে ২৬ লক্ষ ৬৮ হাজার ৯১১ টাকার। এছাড়া ব্যক্তিগত ঋণ রয়েছে ২৫ লক্ষ টাকার।

আয়ের উৎস হিসাবে সায়ন্তিকা উল্লেখ করেছেন অভিনেত্রী ও বিধায়িকা হিসাবেই তাঁর আয় হয়। আর কোনও সম্পত্তি নেই সায়ন্তিকার।

Follow Us