
কলকাতা: কলকাতায় বেঘরে প্রাণ গিয়েছে ন’জনের। পুরসভা ও নাকের ডগায় বেআইনি গেস্ট-হাউসে মৃ্ত্যু ফাঁদ। চোখের সামনে বেনিয়ম দেখেও পদক্ষেপ করেনি পুরসভা (Calcutta Municipalty)। চোখ বন্ধ করেছিল দমকল। গেস্ট-হাউসের ঘটনায় তৃণমূল জমানার উপর দায় ঠেললেন পুরমন্ত্রী থেকে দমকল প্রতিমন্ত্রী।
অগ্নিমিত্রা পাল বলেন, “কী করে ভাবছেন যে একশো দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে? পনেরো বছর ধরে যে সরকার চালিয়ে গেল, আজ তারাপীঠে যে হোটেলে আগুন লাগাল তার ফায়ার এক্সটি গুলো সমস্ত বন্ধ করা ছিল।” তিনি আরও বলেন, “সেটা তো আমাদের রিজিমে হয়নি। এই বিল্ডিংয়ে তো দশটা গেস্ট হাউজ আছে। কী করে অনুমতি দেওয়া হল? একশোর দিনের মধ্যে দু নম্বরী করে একটা বাড়ির মধ্যে একাধিক গেস্ট হাউজ চালাচ্ছে, সেটা দেখা সম্ভব নয়। আমি তো সিইএসসি-কে বলব। ওভার লোডিং হয়ে হয়েছে। এই এলাকায় প্রচুর এমন হোটেল আছে। পনেরো বছর ধরে কোনও অডিট হয়নি।”
জানা যাচ্ছে, নিউ মার্কেটের ওই হোটেলে মঙ্গলবার রাত দুটো নাগাদ আগুন লেগে যায়। দমকলের চারটে ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। জানা যাচ্ছে, ওই হোটেলে বেশ কয়েকজন ছিলেন। বেপাত্তা হোটেলের মালিক। তবে আটক হয়েছেন ম্যানেজার। গত সোমবার তারাপীঠের একটি হোটেলে আগুন লেগে এইভাবেই প্রাণ গিয়েছিল অনেকের। সেই ঘটনার একদিন যেতে না যেতেই এবার কলকাতায় হোটেলে লেগে গেল আগুন। আর তাতে প্রাণ হারালেন অনেকে।