Jan 01, 1970 | 5:30 AM

৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের শিলান্যাস। কাল দুপুরে SSB জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন অমিত শাহ। কাল কাওয়াখালি মাঠে ভারতীয় ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাল কাওয়াখালি মাঠে জনসভাও করবেন অমিত শাহ। কাল ও পরশু বিজেপির একাধিক সাংগঠনিক বৈঠকে থাকবেন অমিত শাহ।  এদিকে, যাদবপুর ইস্যুতে আজও তপ্ত বঙ্গ রাজনীতি। গতকালের পর আজ তদন্ত কমিটি গড়ছেন কর্তৃপক্ষ। পাশাপাশি, রাজ্যের দিকে দিকে আরও একটি ইস্যুতে বিক্ষোভ চলছে। অন্নপূর্ণার টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। একনজরে দেখে নিন রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো…

Loading...
Unable to load recommendations.
Follow Us