কলকাতা: বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের (Anant Maharaj) মন্তব্যে বিতর্ক তুঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netji Subhash Chandra Bose) অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই ইস্যুতে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেড়ে নেওয়া হয়েছে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান। তবে অনন্ত মহারাজের দাবি, তিনি কোনও অন্যায় করেননি।
নেতাজি সম্পর্কে কটূক্তি বা অসম্মানজনক মন্তব্য করা হলে, পুলিশ যাতে কড়া পদক্ষেপ করে, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবারই তাঁকে অনন্ত মহারাজকে নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী উত্তর দেন, ‘আইন সবার জন্য সমান’।

বৃহস্পতিবার অনন্ত মহারাজকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন।” নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বক্তব্য, “মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন। আইন সবার জন্য সমান। কিন্তু আমি তো আমার কথা বলিনি। যা লেখা আছে, রেকর্ডে যা আছে, তাই বলেছি। এটা বদলাতে সরকার উদ্যগ নিচ্ছে।”
কোনও অন্যায় করেননি বলে দাবি করে, অনন্ত মহারাজ বলেন, “ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ইন ইস্ট এশিয়া, বইতে শরৎ চন্দ্র বসু এ কথা বলেছেন। আমি শুধু কোট করেছি। ওদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমি তো গুন্ডা বলিনি। শুধু বলেছি উনি দেশ স্বাধীন করেছেন, এমন কোনও তথ্য পাইনি। প্রমাণ করতে হবে আমি ভুল বলেছি।”