Annapurna Yojana: ‘অন্তর্ঘাত করার চেষ্টা হয়েছে’, অন্নপূর্ণা নিয়ে বিস্ফোরক দাবি শমীকের

Shamik on Annapurna Yojana: রবিবার হাওড়ায় বিজেপির আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শমীক। সেখানেই অন্নপূর্ণা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনায় বিচ্যুতি রয়েছে। তবে অন্তর্ঘাত রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। শমীক বলেন,"দু-এক জায়গায় বিচ্যুতি আছে।"

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 24, 2026 | 9:22 AM

কলকাতা: অগস্ট মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তিন হাজার টাকা। মুখ্যমন্ত্রীকে (CM Suvendu Adhikari) ধন্যবাদ জানিয়ে জেলায় জেলায় হাজার হাজার মহিলা রাস্তায় নেমেছেন। চলছে উদযাপন। কিন্তু, কোথাও কোথাও টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু, এই ঘটনায় প্রথম থেকেই তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি (BJP)। অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), অর্জুন সিং (Arjun Singh)-দের দাবি, বদনাম করার চেষ্টা করছে তৃণমূল। এবার একই সুর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। টাকা না পাওয়ার নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীকও (Shamik Bhattacharya)?

কী জানিয়েছেন শমীক?

রবিবার হাওড়ায় বিজেপির আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শমীক। সেখানেই অন্নপূর্ণা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনায় বিচ্যুতি রয়েছে। তবে অন্তর্ঘাত রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। শমীক বলেন,”দু-এক জায়গায় বিচ্যুতি আছে। সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় স্যাবোটাজ (অন্তর্ঘাত) করারও চেষ্টা করা হয়েছে। কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ কেউ গাফিলতি দেখিয়েছেন।” অর্থাৎ স্পষ্ট কোথাও একটা ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

কী বলছেন অগ্নিমিত্রা-অর্জুনরা?

এর আগে অগ্নিমিত্রা পাল বলেছিলেন, “ভিতরে তৃণমূলের অনেক লোক বসে রয়েছে, যাঁরা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে।” একই সুরে অর্জুন সিং বলেছেন,”দেড় কোটি মানুষ পেয়ে গিয়েছে। চল্লিশ, পঞ্চাশজনকে উস্কানি দিয়ে পাঠানো হচ্ছে। আমাকে ১৫-২০ জন মহিলা ধরেছিল। আমি জিজ্ঞেস করলাম কার কটা ঘর রয়েছে। কেউ বললেন তিনটে, কেউ বলছেন বিল্ডিং রয়েছে। তাঁরা কীভাবে পাবে? এটা বদনাম করার জন্য পরিকল্পিত ভাবে তৃণমূলের লোকজন করেছে। সবাই টাকা পাবেন।”

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী খোদ বলেছিলেন, “১ কোটি ৪৫ লক্ষ মহিলা অগস্টে টাকা পেয়েছেন। জুনে ২৮ লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃতি পাওয়ার হকদার, আরও ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।” অর্থাৎ প্রয়োজনে আরও ২০ থেকে ৩০ লক্ষ মহিলাকে অন্নপূর্ণার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “কিন্তু ধমক চমক দিয়ে রিলস বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে, হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।”

Loading...
Unable to load recommendations.
Follow Us