AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: তৃণমূলে ফিরে অভিষেক সম্পর্কে ধারণা বদলে যায় অর্জুনের! কী দেখেছিলেন…

Arjun Singh: TV9 বাংলার মুখোমুখি হয়ে অর্জুন সিং দাবি করেন, তাঁর কর্মীদের ফাঁসিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিজেপি থেকে তৃণমূলে ফেরার জন্য যখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, তখন তাঁর মনে হয়েছিল যে অভিষেক পরিণত হয়েছেন।

Arjun Singh: তৃণমূলে ফিরে অভিষেক সম্পর্কে ধারণা বদলে যায় অর্জুনের! কী দেখেছিলেন...
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অর্জুন সিংImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 22, 2024 | 1:25 PM
Share

কলকাতা: একসময় তৃণমূলের প্রথম সারির নেতা হিসেবেই গণ্য হতেন অর্জুন সিং। ব্যারাকপুর-জগদ্দল ছিল তাঁর হাতের মুঠোয়। সিপিএম জমানা থেকে শুরু হওয়া দাপট তৃণমূল আমলেও অব্যাহত থেকেছে। দল বদলেও ভোটে জিততে অসুবিধা হয়নি তাঁর। তবে, এবার কার্যত ‘হতাশ’। তৃণমূল তাঁর কথা রাখেনি! এবার বিজেপি শিবিরে যোগ দেওয়ার পর অর্জুন সিং দাবি করলেন, ‘সব গণ্ডগোলের মূলেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ বিজেপি থেকে তৃণমূলে ফেরার সময় যে অভিষেক তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, পরে তাঁর সম্পর্কেই ধারণা বদলে যায় বলে দাবি করলেন অর্জুন সিং।

TV9 বাংলার মুখোমুখি হয়ে অর্জুন সিং দাবি করেন, তাঁর কর্মীদের ফাঁসিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিজেপি থেকে তৃণমূলে ফেরার জন্য যখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, তখন তাঁর মনে হয়েছিল যে অভিষেক পরিণত হয়েছেন।

পরে কী বুঝলেন? অর্জুনের উত্তর, “পরে দেখলাম সবকিছুর মূলে ওই। গণ্ডগোল করানো, আমার লোকগুলোকে ফাঁসানো -এসব করছিল।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও জানিয়েছিলেন অর্জুন সিং। তিনি বলেন, “কোনও অ্যাকশন হয়নি। তখনই বুঝলাম দুজনেই একই।”

অর্জুন বলছেন, তাঁকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রাখা হয়নি। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভাঙছে কেন? অর্জুনের কথায়, আঞ্চলিক দলগুলিতে মাথায় যারা থাকে, তারা কোনও দিন শক্তিশালী লোককে রাখতে চায় না।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?