Ritabrata Banerjee: বড় স্বস্তি ঋতব্রতদের! ধোপেই টিকল না দলত্যাগ নিয়ে মমতা তৃণমূলের পিটিশন, কী সিদ্ধান্ত স্পিকারের?

Rathindra Bose Dismisses Sovandeb Chattopadhyay Plea: সময়সীমা মেনেই আজ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী, শোভনদেবের পিটিশন খারিজ করা হচ্ছে। জানা গিয়েছে, প্রক্রিয়াগত ত্রুটির কারণেই শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা দলত্যাগের অভিযোগের আবেদন খারিজ করা হয়েছে। পরে প্রক্রিয়া মেনে নতুন আবেদন করা যাবে বলে জানিয়েছেন রথীন্দ্র বসু।

Ritabrata Banerjee: বড় স্বস্তি ঋতব্রতদের! ধোপেই টিকল না দলত্যাগ নিয়ে মমতা তৃণমূলের পিটিশন, কী সিদ্ধান্ত স্পিকারের?
বিধানসভার স্পিকার ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 08, 2026 | 11:55 PM

কলকাতা: ঋতব্রত শিবিরের বড় স্বস্তি। ডেমোক্রেটিক তৃণমূলের দশ বিধায়কের সদস্যপদ বাতিলের পিটিশন খারিজ করে দিলেন বিধানসভার স্পিকার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ দশ বিধায়কের সদস্যপদ খারিজের আর্জি জানিয়ে স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়েছিলেন মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সিদ্ধান্ত গ্রহণে আজ, অর্থাৎ ৮ অক্টোবরই ছিল শেষ সময়সীমা। এদিন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ১০ জন বিধায়ক ও শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শুনানি করেন স্পিকার রথীন্দ্র বসু। এরপরই শোভনদেবের পিটিশন খারিজের সিদ্ধান্ত নেন বিধানসভার অধ্যক্ষ। তবে, ফের আবেদনের সুযোগ থাকছে বলে জানা গিয়েছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান ও রথীন ঘোষ- এই দশ বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন করে রথীন্দ্র বসুকে চিঠি লিখেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই চিঠির প্রেক্ষিতে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না, সেই ক্ষেত্রে স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মমতা তৃণমূল।

প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, ২০২০ সালে সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়েছে, কোনও বিধায়কের বিরুদ্ধে বিধায়কপদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ক্ষমতা স্পিকারের হাতে রয়েছে। তবে এর জন্য স্পিকারকে উপযুক্ত সময় দেওয়া হবে। সাধারণত তিন মাসের মধ্যে ওই সিদ্ধান্ত নেওয়া উচিত। সেক্ষেত্রে, গত ৮ জুলাই বিধানসভার স্পিকারের কাছে ঋতব্রতদের বিধায়কপদ খারিজের আর্জি জানিয়েছিলেন শোভনদেব। সেক্ষেত্রে শেষ সময়সীমা ছিল আজ অর্থাৎ ৮ অক্টোবর।

সময়সীমা মেনেই আজ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী, শোভনদেবের পিটিশন খারিজ করা হচ্ছে। জানা গিয়েছে, প্রক্রিয়াগত ত্রুটির কারণেই শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা দলত্যাগের অভিযোগের আবেদন খারিজ করা হয়েছে। পরে প্রক্রিয়া মেনে নতুন আবেদন করা যাবে বলে জানিয়েছেন রথীন্দ্র বসু।

Loading...
Unable to load recommendations.
Follow Us