Calcutta High Court: পুলিশের সামনেই উলঙ্গ করে ঘোরানোর অভিযোগ ‘গুরুতর’ বলে বিবেচনা হাইকোর্টের

High Court on TMC leader attack: তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্তের অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়ে মারধর করে। এরপর তাঁকে উলঙ্গ করে এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ। তৃণমূল নেতার দাবি, গোটা ঘটনাটি ঘটেছিল পুলিশকর্মীদের উপস্থিতিতেই। হামলায় গুরুতর জখম হন ওই তৃণমূল নেতা।

Calcutta High Court: পুলিশের সামনেই উলঙ্গ করে ঘোরানোর অভিযোগ গুরুতর বলে বিবেচনা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 25, 2026 | 9:28 PM

কলকাতা: পুলিশের সামনেই তৃণমূল কাউন্সিলরকে মারধর করে উলঙ্গ করে ঘোরানোর অভিযোগ। ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিষ্ণুপুরের এই ঘটনাকে গুরুতর বলে বিবেচনা করে রাজ্য পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত। আক্রান্ত তৃণমূল নেতার নাম জ্ঞানানন্দ সামন্ত। অত্যাচারের অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

পুলিশের উপস্থিতিতে ওই তৃণমূল কাউন্সিলরকে মারধর করে উলঙ্গ অবস্থায় এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ ওঠে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালের আইসিইউ-তে। সেই ঘটনাকেই ‘গুরুতর’ বলে বিবেচনা করেছে হাইকোর্ট। ওই ঘটনায় তদন্তে এখনও পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা-ও জানতে চেয়েছে আদালত। প্রয়োজনে মামলাকারী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

কী ঘটেছিল?

ঘটনার সূত্রপাত বিষ্ণুপুরে। তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্তের অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়ে মারধর করে। এরপর তাঁকে উলঙ্গ করে এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ। তৃণমূল নেতার দাবি, গোটা ঘটনাটি ঘটেছিল পুলিশকর্মীদের উপস্থিতিতেই। হামলায় গুরুতর জখম হন ওই তৃণমূল নেতা। এই ঘটনার বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জ্ঞানানন্দ।

কী নির্দেশ হাইকোর্টের

বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, রিপোর্টে তা স্পষ্ট করতে হবে। সংশ্লিষ্ট থানার আইসি-র কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত।

Loading...
Unable to load recommendations.
Follow Us