Ayan Sil: সম্পত্তির ‘ইঁদুর দৌড়ে’ শান্তনুকে পিছনে ফেলল অয়ন, চোখে ঝিলমিল লেগে যাওয়ার মতো বিষয়-আশয়

Ayan Sil: সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির প্রমোটার অয়ন শীলের ৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। ইতিমধ্যেই সেই অ্যাকাউন্টগুলির খোঁজখবর করা শুরু করেছেন ইডি আধিকারিকরা। মূলত শান্তনুর গ্রেফতারির পরই অয়ন শীলের হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা।

Ayan Sil: সম্পত্তির ‘ইঁদুর দৌড়ে’ শান্তনুকে পিছনে ফেলল অয়ন, চোখে ঝিলমিল লেগে যাওয়ার মতো বিষয়-আশয়
অয়ন শীল।

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 07, 2023 | 2:16 PM

কলকাতা: অয়ন শীলের প্রায় ১২ কোটি টাকার সম্পত্তির হদিশের তথ্য চার্জশিটে পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে ১০ কোটির সম্পত্তি হল মূলত ফ্ল্যাট, জমি, বাড়ি, গাড়ি। বাকি ২ কোটি টাকার বেশি রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এমনটাই সূত্রের খবর। তবে নিয়োগ দুর্নীতিতে আরও এক ‘মিডলম্যান’ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২ কোটি টাকার বেশি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির প্রমোটার অয়ন শীলের ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। ইতিমধ্যেই সেই অ্যাকাউন্টগুলির খোঁজখবর করা শুরু করেছেন ইডি আধিকারিকরা। মূলত শান্তনুর গ্রেফতারির পরই অয়ন শীলের হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। অয়ন মূলত শান্তনুর ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত ছিলেন। গত ১৯ মার্চ তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। গ্রেফতারির আগে দীর্ঘ ৩৭ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। অয়নের অফিস থেকে উদ্ধার হওয়া নথি থেকে বেশ কয়েক জন এজেন্টের নামের তালিকা হাতে পেয়েছে ইডি।

তদন্তকারীদের হাতে উঠে আসে, উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা, কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তীর নামও। তাঁকেও ইডি ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে। অয়নের প্রযোজিত ‘কাবাড্ডি কাবাড্ডি’ নামক একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।

এদিকে, অয়ন শীলের ছেলে অভিষেকের বান্ধবী ইমনের নামও সামনে এসেছে আগেই। অভিষেকের পেট্রল পাম্প ও হোটেল ব্যবসায় সমান অংশীদারিত্ব ছিল ইমনের। একের পর এক পুরসভায় নিয়োগ প্রক্রিয়ার টেন্ডারও পেয়েছিলেন অয়ন শীল। সেটা কোন যাদুবলে? তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অয়নের অফিস থেকে উদ্ধার হওয়া নথি থেকে বেশ কয়েক জন এজেন্টের নামের তালিকা হাতে পেয়েছে ইডি। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন অয়ন। কীভাবে তাঁর এই বিপুল সম্পত্তি তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

Follow Us