Calcutta High Court: ‘শুধু ভোটে লড়ছেন বলেই জামিন? এই নজির তৈরি থেকে আদালত বিরত থাকুক’, কংগ্রেস প্রার্থীর মামলায় বলল রাজ্য

Kolkata: আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে এই মামলা। তখনই আদালতে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারের সওয়াল, "কুড়ি বছর ধরে পলাতক কেউ হঠাৎ এসে বলে আমি ভোটে লড়ছি তাই জামিন দেওয়া হোক। সেটা কি আইনত সম্ভব?"

Calcutta High Court: শুধু ভোটে লড়ছেন বলেই জামিন? এই নজির তৈরি থেকে আদালত বিরত থাকুক, কংগ্রেস প্রার্থীর মামলায় বলল রাজ্য
হাইকোর্টে মিলন প্রধানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 29, 2026 | 1:43 PM

কলকাতা: সব মামলায় অন্তবর্তী জামিন পেয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan)। আদালতে সওয়াল জবাবের সময় রাজ্যের তরফে তীব্র বিরোধিতা করা হয়। প্রশ্ন তোলা হয়, শুধুমাত্র ভোটে লড়ছেন বলে কাউকে কি জামিন দেওয়া আইনত যুক্তিযুক্ত?

আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে এই মামলা। তখনই আদালতে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারের সওয়াল, “কুড়ি বছর ধরে পলাতক কেউ হঠাৎ এসে বলে আমি ভোটে লড়ছি তাই জামিন দেওয়া হোক। সেটা কি আইনত সম্ভব?” সওয়ালের সময় এও বলা হয়, “বিদেশে থাকা জঘন্যতম অপরাধে অভিযুক্ত কোনও দলের হয়ে ভোটে দাঁড়িয়ে আর্জি জানাবে তাঁকেও জামিন দেওয়া হোক। এই নজির তৈরি করা থেকে বিরত থাকুক আদালত।” যদিও, বিচারপতির বক্তব্য, ১৯ বছর আগে যে মামলা ছিল ভোটের লড়ার আগে তার জন্য তাঁকে গ্রেফতার এটা আগে উদ্দেশ্য থাকতে পারে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “পুলিশ (রাজ্য) এখানে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। অভিযুক্তকে সাধারণ মানুষ হিসেবে দেখা হোক।”

অপরদিকে, মিলন জামিন পেতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “মানুষ প্রতিবাদ করেছে। মহামান্য আদালত তাঁকে জামিন দিয়েছে। এর থেকে প্রমাণিত মিথ্যাকে স্থায়ী করা যায় না।” বিজেপি বিধায়ক তথা মুখপাত্র সজল ঘোষ বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য যাই থাকুক। খুনের কেসের আসামিকে প্রার্থী করবে, আর তাকে যদি না ধরে প্রথমে, তখন এরা আবার বলবে কালকে যাকে নিরাপত্তা দিয়েছিলেন তাঁকে ধরলেন কীভাবে? সরকারের কাজ আইনের কাছে পৌঁছে দেওয়া।”

Loading...
Unable to load recommendations.
Follow Us