AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: বারুইপুরে কেন এনকাউন্টার করা হল? বিস্তারিত হলফনামা চাইল হাইকোর্ট

Baruipur Case: আবেদনকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে উল্লেখ করেন, "পুলিশের উচিত ছিল উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা। পুলিশের নিরাপত্তা যদি সঠিক থাকত, তাহলে পুলিশের রিভলবার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটত না।"

Calcutta High Court: বারুইপুরে কেন এনকাউন্টার করা হল? বিস্তারিত হলফনামা চাইল হাইকোর্ট
কলকাতা হাইকোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 30, 2026 | 7:30 PM
Share

কলকাতা: বারুইপুরে ধর্ষণ ও খুনে অভিযুক্তের এনকাউন্টার নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বারুইপুরে (Baruipur Case) নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে কেন এনকাউন্টার করা হল, সে ব্যাপারে জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ঘটনার বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ অগস্ট।

আবেদনকারী কলকাতা হাইকোর্টের আইনজীবী শিলাদিত্য রক্ষিত একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে। এদিন সেই মামলারই শুনানি ছিল।

আবেদনকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে উল্লেখ করেন, “পুলিশের উচিত ছিল উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা। পুলিশের নিরাপত্তা যদি সঠিক থাকত, তাহলে পুলিশের রিভলবার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটত না। পুলিশের এই দাবি সম্পূর্ণভাবে মনগড়া। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।”

রাজ্য জানায়, সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার জন্য গুলি চালানো হয়। দু’পক্ষের বক্তব্য শোনার পরই বিচারপতিরা নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে পুলিশ প্রশাসনের বিস্তারিত রিপোর্টের প্রয়োজন। পুলিশ প্রশাসনকে হলফনামা আকারে রিপোর্ট জমা করতে হবে।

Follow Us