MD Salim: ইংরেজরা বলত স্বাধীনতা বলবে না, বিজেপি বলে আজাদি চলবে না: সেলিম
CPIM: পাল্টা বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "ওঁর বদ হজম হয়েছে। বয়স হলে এমন হয়। ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে সেরে যাবে। ওঁর শারীরিক ও মানসিক সুস্থতার কামনা করি। আর আমাদের এই সব বলে বামেরা প্রাসঙ্গিক হতে চাইছে। ওর গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। এখন মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। তাই এইসব বলে লাভ কী?"

রবিবার ধর্মতলায় DYFI-এর ‘ইনকিলাব’ সমাবেশ ছিল। সেখানের মঞ্চ থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানান সিপিএম-এর রাজ্য সম্পাদক। তিনি বলেন, “যে সমস্ত বীররা ফাঁসির মঞ্চে প্রাণ বিসর্জন দিয়েছেন তাঁরা এই স্বাধীনতা চেয়েছিল। সেই স্বাধীনতাকেই হিন্দি-উর্দু-হিন্দুস্থানিতে আজাদি বলে। ওরা আজাদি শব্দ শুনলেই প্রশ্ন করে বলে কেন আজাদি বলে। কবে সেই ইংরেজের নুন খেয়েছে। এখন তার গুণ গাইছে। আরে ইংরেজ বলত স্বাধীনতা বলবে না। এখন শুভেন্দু অধিকারীরা মনে করে আজাদি বলবে না।”
পাল্টা বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “ওঁর বদ হজম হয়েছে। বয়স হলে এমন হয়। ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে সেরে যাবে। ওঁর শারীরিক ও মানসিক সুস্থতার কামনা করি। আর আমাদের এই সব বলে বামেরা প্রাসঙ্গিক হতে চাইছে। ওর গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। এখন মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। তাই এইসব বলে লাভ কী?”
