Kunal Ghosh: রাত দশটায় কুণাল ঘোষের বাড়িতে ‘হুজ্জুতি’, বেলেঘাটার অফিসে ভাঙচুর! কার দিকে আঙুল বিধায়কের?

Kunal Ghosh Office Vandalized: বুধবার রাত ১০টা নাগাদ কুণাল ঘোষের বাড়ি ও অফিসের সামনে বিক্ষোভ-ভাঙচুর করা হয়। বেলেঘাটা বিধানসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায়। কুণাল ঘোষের অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তাঁর আবাসনের গেটে গিয়ে ধাক্কাধাক্কি করে।

Kunal Ghosh: রাত দশটায় কুণাল ঘোষের বাড়িতে হুজ্জুতি, বেলেঘাটার অফিসে ভাঙচুর! কার দিকে আঙুল বিধায়কের?
কুণাল ঘোষের বাড়ি ও অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 12, 2026 | 11:47 PM

কলকাতা: বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের পার্টি অফিসে ভাঙচুর। বিক্ষোভ চলছে তাঁর বাড়ির সামনেও। বিধায়কের অভিযোগ, কিছু দুষ্কৃতী এসে হামলা চালিয়েছে। প্রথমে তাঁর বাড়ির গেটে ধাক্কাধাক্কি করে। এরপরে তাঁর পার্টি অফিসে ভাঙচুর করে। বাইরের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়, ভেঙে ফেলা হয় বোর্ড। কুণাল ঘোষের দাবি, ভয় দেখানোর জন্যই এই হামলা করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ কুণাল ঘোষের বাড়ি ও অফিসের সামনে বিক্ষোভ-ভাঙচুর করা হয়। বেলেঘাটা বিধানসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায়। কুণাল ঘোষের অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তাঁর আবাসনের গেটে গিয়ে ধাক্কাধাক্কি করে। তিনি ওই সময়ে বাড়িতে ছিলেন না। এরপরই দুষ্কৃতীরা তাঁর অস্থায়ী কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়। তালা বন্ধ ওই পার্টি অফিসে লাগানো ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়।

বেলেঘাটার বিধায়কের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবেই তাঁর বাড়ি ও অফিসে হামলা করা হয়েছে। তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি বলেই খবর।

এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়ে কুণাল ঘোষ বলেন, “আমি তখন বাড়ি ছিলাম না। তখন খবর পাই, একদল অসভ্য আমার বাড়ির সামনে ও ক্লাবে অসভ্যতা করেছে। তারপরে পার্টি অফিসে ফ্লেক্স ছিঁড়েছে। এলাকার মানুষ তখনই আমায় জানিয়েছিল যে এরা (দুষ্কৃতীরা) এলাকার বাসিন্দা নয়। কেউ একটা অর্গানাইজ করে পাঠিয়েছে। কারোর যদি মনে হয়, আমি তাদের গলার কাঁটা, এইসব অসভ্যতা করে আমায় অপদস্থ করতে চেয়েছিল। আমি সামনে থাকলে ওইসব করত, ছবি তুলত। পুলিশকে জানানো হয়েছে, অফিসিয়ালি আগামিকাল সকালে অভিযোগ জানাব। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো প্রচারের দায়িত্ব নিয়েছে গদ্দার-বেইমান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চামচা বাপি। আমি বুঝতে পারছি কারা কারা এর পিছনে থাকতে পারে। এইসব করে আমার সঙ্গে কোনও লাভ নেই।”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us