Spitting on Roads: এবার রাস্তায় নোংরা বা থুতু ফেললেই ফাইন, ডেডলাইন দিয়ে দিল সরকার

Fine for Spitting and Littering in Bengal: প্রাথমিকভাবে রাজ্যের ১০টি পুরসভাকে বেছে নিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে এই অ্যাপের কাজ শুরু করা হচ্ছে। যে সমস্ত পুরসভাগুলিতে বর্তমানে পুর-প্রশাসক বসানো রয়েছে, সেখানেও এই অ্যাপের পরিষেবা সক্রিয় থাকবে।

Spitting on Roads: এবার রাস্তায় নোংরা বা থুতু ফেললেই ফাইন, ডেডলাইন দিয়ে দিল সরকার
প্রতীকী ছবি Image Credit source: Qamar Sibtain/IT Group via Getty Images)

| Edited By: জয়দীপ দাস

May 28, 2026 | 9:11 PM

কলকাতা: স্বচ্ছ বাংলা গড়তে শুরু থেকেই বদ্ধপরিকর বিজেপি সরকার। পুজোর আগেই চালু হয়ে যাচ্ছে স্বচ্ছ অ্যাপ। ৩০ মে শনিবার ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর। পরশু থেকেই পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হয়ে যাচ্ছে অ্যাপের কাজ। তবে অ্যাপের নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে এখনই কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে পুরোদমে জরিমানা বা ফাইন আদায় শুরু হবে। ওই সময় থেকেই সর্বত্রই চালু হয়ে যাবে এই অ্যাপ। 

পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এদিন এই প্রকল্পের বিস্তারিত সামনে এনেছেন। তাঁর সাফ কথা, দুর্গাপূজার আগে ১ সেপ্টেম্বর থেকে এই ‘স্বচ্ছ অ্যাপ’-এর নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। যদি কেউ রাস্তায় ময়লা-আবর্জনা ফেলেন, চিপসের প্যাকেট ছড়ান কিংবা যত্রতত্র থুতু ফেলেন, তবে পুলিশ সরাসরি ফাইন করবে। তবে নাগরিকদের অভ্যাস শোধরানোর জন্য এবং সচেতনতা বাড়াতে নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে আগামী তিন মাস সময় দেওয়া হচ্ছে। এই তিন মাস প্রশাসন মানুষকে বোঝাবে, রাস্তায় নোংরা না ফেলার জন্য সতর্ক করবে।

প্রাথমিকভাবে রাজ্যের ১০টি পুরসভাকে বেছে নিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে এই অ্যাপের কাজ শুরু করা হচ্ছে। যে সমস্ত পুরসভাগুলিতে বর্তমানে পুর-প্রশাসক বসানো রয়েছে, সেখানেও এই অ্যাপের পরিষেবা সক্রিয় থাকবে। এর পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখার পরিকাঠামো তৈরিতেও বিশেষ জোর দিচ্ছে রাজ্য। মন্ত্রী জানিয়েছেন, সামগ্রিকভাবে পুরো পশ্চিমবঙ্গে প্রতি ১০০ মিটার দূরত্ব অন্তর ডাস্টবিন বসানো হবে। তারপরেই তিন মাসের এই সচেতনতা পর্ব শেষ হতেই ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় নোংরা ফেলার ক্ষেত্রে আর কোনও রকম রেয়াত করা হবে না। 

Follow Us