AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir on Taslima Nasrin: ‘শিক্ষিত শয়তান’, হুমায়ুনের নিশানায় তসলিমা

Humayun Kabir on Taslima Nasrin: বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। চরমপন্থীদের দাপট ক্রমশ বাড়ছে। তা নিয়ে লাগাতার সরব হয়েছে লেখিকা তসলিমা নাসরিন। তারই পরিপ্রেক্ষিতে মাদ্রাসা নিয়েও তিনি সরব হন। তসলিমা বলেন, "মাদ্রাসাগুলিতে জঙ্গি মহড়া হচ্ছে।"

Humayun Kabir on Taslima Nasrin: 'শিক্ষিত শয়তান', হুমায়ুনের নিশানায় তসলিমা
তসলিমা নাসরিনকে আক্রমণ করলেন হুমায়ুন কবীর
| Edited By: | Updated on: Dec 21, 2024 | 11:26 PM
Share

কলকাতা: মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপের অভিযোগ। এই নিয়ে লেখিকা তসলিমা নাসরিনকে আক্রমণ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বাংলাদেশি লেখিকাকে ‘শিক্ষিত শয়তান’ বললেন তৃণমূল এই বিধায়ক। তসলিমার এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলে সরব হলেন তিনি।

বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। চরমপন্থীদের দাপট ক্রমশ বাড়ছে। তা নিয়ে লাগাতার সরব হয়েছে লেখিকা তসলিমা নাসরিন। তারই পরিপ্রেক্ষিতে মাদ্রাসা নিয়েও তিনি সরব হন। তসলিমা বলেন, “মাদ্রাসাগুলিতে জঙ্গি মহড়া হচ্ছে।”

এদিকে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ধৃত আব্বাস আলির নিজস্ব মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার অবশ্য অনুমোদন নেই। তারপরই মাদ্রাসায় কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে।

এই পরিস্থিতিতে তসলিমার মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এদিন তিনি বলেন, “তসলিমা নাসরিনের কথার কোনও গুরুত্ব নেই। কেন তাঁকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে? তাঁকে কলকাতা থেকেও চলে যেতে হয়েছে। উনি শিক্ষিত শয়তান। তাঁর বই পড়ে দেখেছি। অনেক বাজে কথা লেখেন। একজন মুসলিম মহিলা হয়ে এভাবে মুসলিম সমাজের অবজ্ঞা করা ঠিক হয়নি। মোটেও ভাল কাজ করেন না।”

একইসঙ্গে জঙ্গি কার্যকলাপে মাদ্রাসার নাম জড়িয়ে যাওয়া নিয়ে ভরতপুরের বিধায়ক বলেন, “মাদ্রাসায় জঙ্গি হয় না। চালে যেমন কাঁকর থাকে, তেমনই কেউ হয়তো অসৎ উদ্দেশ্য ঢুকে পড়তে পারে। এক কোটির মধ্যে হয়তো একজন। তাদের জন্য আইন আছে।”

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?