FIR against Kunal Ghosh: কমপ্লাই না করলে অ্যারেস্ট! ভরসন্ধ্যায় কুণাল ঘোষের বাড়িতে হাজির পুলিশের বিশাল টিম

Kunal Ghosh Police Notice: কিছুদিন আগেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য থানায় হাজিরা দিতে হয়েছিল বেলেঘাটার বিধায়ককে। হাজিরা দিয়ে বেরিয়ে পুলিশের প্রশ্ন ও তাঁর উত্তরের কিছু নমুনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। এবার ফের একটি পোস্টের জন্যই এই নোটিস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

FIR against Kunal Ghosh: কমপ্লাই না করলে অ্যারেস্ট! ভরসন্ধ্যায় কুণাল ঘোষের বাড়িতে হাজির পুলিশের বিশাল টিম
কুণাল ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 27, 2026 | 8:28 PM

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় আচমকা কুণাল ঘোষের (Kunal Ghosh) সুকিয়া স্ট্রিটের বাড়িতে হাজির পুলিশের বিশাল টিম। হাওড়া পুলিশের ডিটেক্টিভ ডিপার্টমেন্ট বা গোয়েন্দা শাখার আধিকারিকরা এদিন হাজির হন কুণালের বাড়িতে। তাঁকে একটি নোটিসও দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে তাঁকে থানায় হাজিরা দিতে হবে। নির্দেশ না মানলে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে।

কিছুদিন আগেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য থানায় হাজিরা দিতে হয়েছিল বেলেঘাটার বিধায়ককে। হাজিরা দিয়ে বেরিয়ে পুলিশের প্রশ্ন ও তাঁর উত্তরের কিছু নমুনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। এবার ফের একটি পোস্টের জন্যই এই নোটিস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, চারদিনের মধ্যে উত্তর দিতে হবে বেলেঘাটার বিধায়ককে।

কী সেই পোস্ট?

দুর্গাপুজোর বিসর্জনের কোনও ছবি দিয়ে পোস্ট করে লিখেছিলেন কুণাল ঘোষ। সেই ছবি ও পোস্ট নিয়েই আপত্তি পুলিশের। কুণাল ঘোষের দাবি, বিসর্জনের কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়ে পোস্টটি করেছিলেন। হাওড়ার ঘাটে ক্রেনের সাহায্যে প্রতিমা নিরঞ্জনের উল্লেখ করে  সেই পোস্ট নিয়ে এফআইআর দায়ের হয় তাঁর বিরুদ্ধে। হাওড়া থানার পুলিশ গোয়েন্দা শাখার হাতে তুলে দিয়েছে তদন্তভার।

কুণাল বলেন, “আমি কোনও আপত্তিকর পোস্ট করিনি। কারও যদি মনে হয় আমাকে বা আমার মতো নেতাদের হেনস্থা করা হবে, তাহলে করবেন। আমি পুলিশের কাছে জানতে চেয়েছি, ‘হাওড়ায় কি সব কাজ শেষ? আপনাদের হাতে এত সময়?'”

Loading...
Unable to load recommendations.
Follow Us