
কলকাতা: শনিবার সকালে শপথ নিলেন নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য কোনও দলের রাজনৈতিক নেতাদের উপস্থিতি চোখে পড়েনি। বামেদের তরফেও উপস্থিত ছিলেন না কেউ। তবে সভার বাইরে থেকেই শুভেন্দুকে বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
রবীন্দ্র জয়ন্তীতে জোড়াসাঁকোয় উপস্থিত হয়েছিলেন বিমান বসু। সেখান থেকে বেরিয়ে গাড়ি থেকে তিনি বলেন, আজ শপথ গ্রহণ। আজ কোনও প্রতিক্রিয়া দেওয়া উচিৎ হবে না। তবে যা যা বলেছেন, “সেই কথা রাখতে হবে। রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ-ভাষার ভিত্তিতে বিভাজন কর সঠিক হবে না।”
তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বামেদের আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, তা স্পষ্ট হয়নি। বিমান বসু বলেন, “রাতে কোনও আমন্ত্রণের কথা আমি শুনিনি। সকালেও শুনিনি।” নতুন মুখ্যমন্ত্রী যাতে রাজ্যের স্বার্থে কাজ করেন, কথা বলেন। ঐক্য-সংহতি রক্ষায় কাজ করেন, সেই বার্তাই দিয়েছেন শুভেন্দু।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, যীশু সেনগুপ্তের মতো টলিউডের তারকারাও উপস্থিত ছিলেন।