Tapas Roy: তাপস রায়ের আয় ৬ লক্ষ, তিনগুণ আয় করেন স্ত্রী, রয়েছে কোটি-কোটির সম্পত্তি

BJP Candidate: তাপস রায়ের হাতে নগদ ৫৫ হাজার টাকা আছে। স্ত্রীর হাতে আছে ৬০ হাজার টাকা। তাপস রায়ের দুটি ব্যাঙ্ক অ্য়াকাউন্টে যথাক্রমে ২ লক্ষ ও ৯ লক্ষ টাকা জমা রয়েছে। এছাড়া একগুচ্ছ ফিক্সড ডিপোজিট রয়েছে তাপসের। সেই তালিকা লম্বা। ৮ লক্ষ, ৪ লক্ষ, সাড়ে ৪ লক্ষ, ২ লক্ষ, সাড়ে ৭ লক্ষ, ৮ লক্ষ টাকার পাশাপাশি একটি ২০ লক্ষ টাকার এফডিও আছে।

Tapas Roy: তাপস রায়ের আয় ৬ লক্ষ, তিনগুণ আয় করেন স্ত্রী, রয়েছে কোটি-কোটির সম্পত্তি
Image Credit source: TV9 Bangla

Apr 11, 2026 | 1:37 PM

কলকাতা: গত বিধানসভা নির্বাচনেও তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন তাপস রায়। কিন্তু পাঁচ বছরেই বদলে গিয়েছে সমীকরণ। সেই তাপস রায় আজ বিজেপির প্রার্থী। দল বদল করার পর লোকসভা নির্বাচনেও বিজেপির টিকিটে লড়েছিলেন বর্ষীয়ান এই নেতা। পরাজিত হন তিনি। আর এবার মানিকতলায় ‘বন্ধু’ সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের সঙ্গে তাঁর লড়াই। বরানগরের বিধায়ক থাকাকালীন পুর দুর্নীতিতে নান জড়িয়ছিল তাঁর। তাঁর বাড়িতে গিয়ে তল্লাশিও চালানো হয়েছিল। সেই তাপস রায়ের আয় কত জানেন? উত্তর কলকাতার এই নেতার সম্পত্তিই বা কত?

তাপস রায়ের তিনগুণ আয় করেন তাঁর স্ত্রী

২০২০-২১ থেকে ২০২৪-২৫-এর মধ্যে আয় খুব বেশি বাড়েনি তাপস রায়ের। ২০২০-২১-এ তাপসের আয় ছিল ৬ লক্ষ ১২ হাজার ৭৬০ টাকা। ২০২১-২২-এ সেই আয় কিছুটা বেড়ে হয় ৮ লক্ষ ২৯ হাজার ১৬০ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষেও ৮ লক্ষ ৫৪ হাজার ৭৫০ টাকা আয় করেন তিনি। পরের বছর আয় বেড়ে হয় ১১ লক্ষ ৫৪ হাজার ৫৮০ টাকা। আর গত বছর তিনি আয় করেছেন ৬ লক্ষ ৬২ হাজার ১৬০ টাকা।

অন্যদিকে, তাপস রায়ের স্ত্রীর আয় তাঁর থেকে অনেকটাই বেশি। মনোনয়ন পত্রে লেখা হিসেব বলছে, ২০২০-২১ থেকে তাপস রায়ের স্ত্রীর আয় ১৫ লক্ষের উপরে। তিনি ১৬ লক্ষ ২১ হাজার ৯৫০ টাকা আয় করেছিলেন ২০২০-২১ সালে। পরের বছর তাঁর আয় ছিল ১৬ লক্ষ ১৮ হাজার ৫৮০ টাকা। ২০২২-২৩ সালে আয় বেড়ে হয় ১৮ লক্ষ ৪২ হাজার ৫৪০ টাকা। ২০২৩-২৪-এ তাঁর আয় বেড়ে হয় ২০ লক্ষ ৭৩ হাজার ১৬০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে তাপসের স্ত্রীর আয় ১৪ লক্ষ ৫ হাজার ৯৭০ টাকা।

ব্যাঙ্কে কত টাকা আছে তাপসের

তাপস রায়ের হাতে নগদ ৫৫ হাজার টাকা আছে। স্ত্রীর হাতে আছে ৬০ হাজার টাকা। তাপস রায়ের দুটি ব্যাঙ্ক অ্য়াকাউন্টে যথাক্রমে ২ লক্ষ ও ৯ লক্ষ টাকা জমা রয়েছে। এছাড়া একগুচ্ছ ফিক্সড ডিপোজিট রয়েছে তাপসের। সেই তালিকা লম্বা। ৮ লক্ষ, ৪ লক্ষ, সাড়ে ৪ লক্ষ, ২ লক্ষ, সাড়ে ৭ লক্ষ, ৮ লক্ষ টাকার পাশাপাশি একটি ২০ লক্ষ টাকার এফডিও আছে। তাপসের স্ত্রীর এফডি-র তালিকা আরও লম্বা। ২৭ লক্ষ ২৫ হাজার টাকার পিপিএফ আছে তাপসের।

কতগুলি গাড়ি-বাড়ি আছে তাপসের? 

তাপস রায়ের একটি ও তাঁর স্ত্রীর দুটি ট্যাঙ্কার আছে। তাপসের ট্যাঙ্কারটির দাম ১৪ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর নামে থাকা দুটি ট্যাঙ্কের একটির দাম সাড়ে ১৩ লক্ষ ও অপরটির দাম ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। তাপস রায়ের কাছে ১৩ লক্ষ টাকার সোনা আছে, তাঁর স্ত্রীর কাছে আছে ৫২ লক্ষ ৮০ হাজার টাকার সোনা। সব মিলিয়ে তাপসের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৪ লক্ষ ২১ হাজার ৬৫১ টাকা। তাঁর স্ত্রীর সম্পত্তি রয়েছে ২ কোটি ৮ লক্ষ ৬৭ হাজার ৪৬২ টাকার।

তাপস রায়ের নামে নেই কোনও বাড়ি। বউবাজারের বিবি গাঙ্গুলির স্ট্রিটে তাঁর স্ত্রীর নামে থাকা বাড়িটির মূল্য ৭২ লক্ষ টাকা। তাপসের ৬ লক্ষ টাকার ঋণ রয়েছে, আর স্ত্রীর ২৬ লক্ষ টাকার। দুজনের আয়ের উৎস হিসেবেই ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে মনোনয়নে।

Follow Us