AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura BJP Celebration: বুলডোজার নিয়ে এসে তার উপর চড়ে সেলিব্রেট করল BJP

অমরনাথ বলেন, "বাংলাতেও আগামী দিনে বুলডোজার চলবে। সেই বার্তাই দিয়েছি। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্বশর্মা। যে স্টাইলে চলছে পশ্চিমবাংলা সেই স্টাইলে চলবে।" তিনি ওন্দাবাসীকেও ধন্যবাদ জানান। বলেন, "আমি শুভেচ্ছা জানাচ্ছি ওন্দার জনতা-জনার্দনকে।" 

Bankura BJP Celebration: বুলডোজার নিয়ে এসে তার উপর চড়ে সেলিব্রেট করল BJP
বুলডোজারে চড়ে সেলিব্রেশনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 17, 2026 | 12:17 PM
Share

ওন্দা: বেআইনি নির্মাণ থাকলেই চলবে বুলডোজার। স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ইতিমধ্যেই কলকাতার তোপসিয়া, তিলজলায় বুলডোজার চলেছে, আর এবার বুল ডোজার নিয়ে বাঁকুড়ার ওন্দায় অভিনন্দন যাত্রা করলেন ওন্দা বিধানসভার নব নির্বাচিত বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। অভিনন্দন যাত্রার মাঝেই ওন্দার বিধায়কের দাবি, উত্তরপ্রদেশ ও আসাম মডেলেই চলবে এই রাজ্য।

রাজ্যে যখন ঘাসফুলের তীব্র দাপট ছিল সেই সময় বাঁকুড়ার ওন্দা বিধানসভা দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এই বিধানসভায় ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। ২০২৬ সালেও তাঁকে প্রার্থী করে বিজেপি। এবার ওন্দা সহ বাঁকুড়া জেলায় আধাতিরিক্ত ফল করে বিজেপি। জেলার ১২ টি বিধানসভাতেই খড়কুটোর মতো উড়ে যায় ঘাসফুল।

এই জয়ের জন্য আজ ওন্দাবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন যাত্রার ডাক দেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ওন্দার গোগড়া থেকে ওন্দা বাজার পর্যন্ত ভিড়ে ঠাসা কর্মীদের নিয়ে চলে মিছিল। মিছিলে অংশ নেয় বিজেপির পতাকায় সুসজ্জিত একটি বুলডোজারও। বুলডোজারে চেপে ওন্দাবাসীকে অভিনন্দন জানান খোদ বিধায়ক অমরনাথ শাখা।

অমরনাথ বলেন, “বাংলাতেও আগামী দিনে বুলডোজার চলবে। সেই বার্তাই দিয়েছি। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্বশর্মা। যে স্টাইলে চলছে পশ্চিমবাংলা সেই স্টাইলে চলবে।” তিনি ওন্দাবাসীকেও ধন্যবাদ জানান। বলেন, “আমি শুভেচ্ছা জানাচ্ছি ওন্দার জনতা-জনার্দনকে।”

Follow Us