
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ মুখ্যসচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। স্বরাষ্ট্র দফতরের সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বিধানসভা নির্বাচনের আবহে নন্দিনীকে সরিয়ে দেওয়া হল অন্য বিভাগে। এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই নন্দিনীকে দেওয়া হল বিশেষ দায়িত্ব।
আজ, বুধবার নবান্নে ছিল বিশেষ বৈঠক। সব দফতরের সচিবদের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক বিষয়ে নির্দেশ দেন তিনি। যে সব দফতরে এখনও মন্ত্রীর নাম নির্ধারণ হয়নি, সেই সব দফতরের দায়িত্ব বিধায়কদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। সেই বৈঠকেই নন্দিনীকে দেওয়া হল বিশেষ দায়িত্ব। বিএসএফ-কে জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হল তাঁকে।
রাজ্য়ের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বেশ কিছুটা অংশে কাঁটাতার নেই। তৃণমূল সরকারের আমলে বারবার কেন্দ্রীয়ট সরকার অভিযোগ তোলে যে রাজ্য জমি দিতে না চাওয়ায় অনেক জায়গায় কাঁটাতার দেওয়া যাচ্ছে না। এমনকী কেন্দ্র টাকা মিটিয়ে দেওয়ার পরও জমি বিএসএফ-কে দেওয়া হয়নি, এমন অভিযোগও ছিল। ক্ষমতায় আসার পর রাজ্য সরকার ৪৫ দিনের সময়সীমা নির্ধারণ করেছে। তার মধ্যেই পুরো জমি বিএসএফ-কে হস্তান্তর করা হবে।
রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। স্বরাষ্ট্র, পর্যটন সহ রাজ্যের একাধিক দফতরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মনোজ পন্থ অবসর নেওয়ার পর নন্দিনীকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভোট ঘোষণা হওয়ার পর মধ্যরাতে পাঠানো নির্দেশিকায় নন্দিনীকে ওই পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। বর্তমানে মুখ্যমন্ত্রীর দফতরে ‘ডেভেলপমেন্ট ওয়ার্কস’-এর প্রিন্সিপাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন তিনি।
সবিস্তারে আসছে…