Lawyers Protest: ‘৪ তারিখের আগে পর্যন্ত জানতাম না আমরা এই কোর্টে প্র্যাকটিস করতে পারব কিনা’, এবার প্রধান পিপি-রই অপসারণের দাবি আইনজীবীদের

Lawyers Protest Against Chief PP: প্রধান সরকারি  আইনজীবীর ঘরের বাইরে বিক্ষোভ বিজেপি আইনজীবীদের একাংশের। প্রধান পিপি-র অপসারণ চেয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, প্রধান পিপি তাঁদের বলেছেন, আইনজীবী হলে রাজনীতি করা যাবে না। এরপরই অশান্তির সূত্রপাত। প্রধান পিপি- র ঘরের বাইরে ধরনা অবস্থানে বসেন আইনজীবীদের একাংশ।

Lawyers Protest: ৪ তারিখের আগে পর্যন্ত জানতাম না আমরা এই কোর্টে প্র্যাকটিস করতে পারব কিনা, এবার প্রধান পিপি-রই অপসারণের দাবি আইনজীবীদের
আইনজীবীদের বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 01, 2026 | 3:34 PM

কলকাতা:  আইনজীবী হলে কেন রাজনীতি করা যাবে না? এই প্রশ্ন তুলে প্রধান সরকারি  আইনজীবীর ঘরের বাইরে বিক্ষোভ বিজেপি আইনজীবীদের একাংশের। প্রধান পিপি-র অপসারণ চেয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, প্রধান পিপি তাঁদের বলেছেন, আইনজীবী হলে রাজনীতি করা যাবে না। এরপরই অশান্তির সূত্রপাত। প্রধান পিপি- র ঘরের বাইরে ধরনা অবস্থানে বসেন আইনজীবীদের একাংশ।

এদিন সকালে সঞ্জয় সরকার নামে এক আইনজীবী প্রধান পিপি-র ঘরে যান। বিক্ষোভকারী এক আইনজীবীর অভিযোগ, “প্রধান পিপি আমাদের সহকর্মীকে বলেছেন, “তুমি রেজুলিউশনে সই করেছো বৈঠকে, তাই তোমাকে যা যা ব্রিফ দেওয়া হয়েছে, তা ফেরত পাঠাও। এটা জানতে আমরা গিয়েছিলাম, আমরা বলেছিলাম, যেটা বলা হচ্ছে, সেটা লিখিত দিতে। তখন প্রধান পিপি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। ‘গেট আউট’ বলেন, বলেন ‘মিথ্যা কেসে ফাঁসাবো’। ওনার বক্তব্য, কেউ রাজনীতি করতে পারবেন না, মিটিং মিছিল করতে পারবেন না।”

বিক্ষোভকারী এক আইনজীবী বলেন, “৪ তারিখের আগে পর্যন্ত আমাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল। ৪ তারিখের আগে পর্যন্ত জানতাম না আমরা এই কোর্টে প্র্যাকটিস করতে পারব কিনা। মাকে রেখে এসেছিলাম গ্রামের বাড়িতে। ”

অন্যদিকে,  ইউটিউবারের গ্রেফতারিতে ব্যাঙ্কশাল আদালতে ধুন্ধুমার।  আদালত চত্বরে আইনজীবীদের একাংশের তুমুল বিক্ষোভ। আদালত সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ইউটিউবার দীপক ব্যাপারিকে যখন আদালতে পেশ করা হয়, তখন বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীদের একাংশ। আদালতে পেশের সময়ে বিজেপি-র কয়েকজন সমর্থক তাঁকে ডিম থেরাপির উদ্দেশে জমা হন। ডিম ছোড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীদের একাংশের সঙ্গে বিজেপি-র কর্মী সমর্থকদের বচসা শুরু হয়। কীভাবে পুলিশের সামনেই ডিম ছোড়া হল, তা প্রশ্ন তোলেন আইনজীবীরা। তা নিয়েই মূলত উত্তেজনার সূত্রপাত।

Loading...
Unable to load recommendations.
Follow Us